Just In
- 1409 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1417 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1420 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1428 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
এক নজরে ২০,০০০ এর নীচে সেরা আটটি এয়ার পিউরিফায়ার
সামনেই শীতকাল। ইতিমধ্যেই গ্যাস চেম্বারে পরিণত হয়েছে রাজধানী দিল্লি। কলকাতার বাতাসের অবস্থাও খুব একটা ভালো নয়। এয়ার কোয়ালিটি ইনডেক্সে নভেম্বরে শুরুতেই প্রয় ২০০ স্পর্শ করতে চলেছে। যা চুড়ান্ত অস্বাস্থ্যকর। রাস্তাঘাটে ঘুলো বা দুষণ যেমন রয়েছে এই দূষণ ঘরের মধ্যেও প্রবেশ করছে। জলের মতোই এবার বাতাস ফিল্টার করে নেওয়ার সময় এসে গিয়েছে। ইতিমধ্যেই বাজারে রয়েছে একাধিক এয়ার পিউরিফায়ার। ৭,০০০ টাকা থেকে ৭৫,০০০ টাকা দামে পাওয়া যায় এই এয়ার পিউরিফায়ারগুলি। শীতে বাড়ির ভিতরে দূষনের হাত থেকে রক্ষা পেতে ব্যবহার করতে পারেন এই এয়ার পিউরিফায়ারগুলি।

Kent Aura Room এয়ার পিউরিফায়ার
দাম ৬,৯৯৯ টাকা
১০,০০০ টাকার নীচে অন্যতম সেরা এয়ার পিউরিফায়ার এটি। Kent Aura Room এয়ার পিউরিফায়ারে রয়েছে অ্যান্টি ব্যাকটিরিয়াল HEPA কোটিং। এছাড়াও থাকছে ফিল্টার বদল করার অ্যালার্ম।
Blueair Joy
দাম ৯,৯৯৯ টাকা
১০,০০০ টাকার নীচে আরও একটি এয়ার পিউরিফায়ার এটি। মাত্র ১২ মিনিটে ৮৯০ বর্গ ফুট ঘরের বাতার বিশুদ্ধ কররতে পারে এই এয়ার পিউরিফায়ার। এছাড়াও ফিল্টার বদলের সময় হলে বাজবে অ্যালার্ম।
Xiaomi Mi Air Purifier 2
দাম ৮,৯৯৯ টাকা
কম দামে ভালো এয়ার পিউরিফায়ার বিক্রি করছে Xiaomi। Wifi নেটওয়ার্কে কানেক্ট করে স্মার্টফোন অ্যাপ থেকে Xiaomi Mi Air Purifier 2 কন্ট্রোল করা সম্ভব। কোম্পানি জানিয়েছে এই এয়ার পিউরিফায়ার ৯৯.৯৯ শতাংশ ২.৫এম পার্টিকেল ফিল্টার করতে পারে।
Philips AC1215/20
দাম ১০,৫৯৯ টাকা
১০,০০০ টাকার কাছে ভালো ব্র্যান্ড কেনার ইচ্ছা থাকলে এই ফিল্টার ব্যবহার করতে পারেন। মাত্র ৫০ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে ২৭০ ঘন মিটার ঘরের বাতার পরিস্কার করতে পারে এই এয়ার পিউরিফায়ার।
Eureka Forbes Aeroguard Mist
দাম ১১,৯৬৩ টাকা
ছয় ধাপে বাতাস পরিস্কার করে এই এয়ার পিউরিফায়ার। এছাড়াও রয়েছে ফিল্টার চেঞ্জ অ্যালার্ম। রয়েছে বিল্ট ইন স্লিপ মোড আরভ ইজি কন্ট্রোল। কোম্পানি জানিয়েছে শ্বাসের রোগীরা এই এয়ার পিউরিফায়ার ব্যবহার করে আরাম পাবেন।
Sharp FP-F40E-T
দাম ১৬,৯৯৯ টাকা
মাঝারি মাপের ঘরের জন্য ডিজাইন করা হয়েছে এই এয়ার পিউরিফায়ার। এই এয়ার পিউরিফায়ারের প্যাসিভ পিউরিফিকেশান সিস্টেম বাতাস থেকে ক্ষতিকারক গ্যাস ফিল্টার করতে পারে।
Samsung AX40K3020WP/NA
দাম ১৭,৮০০ টাকা
তিন ধাপের ফিল্টারেশানে বাতাসে ৯৯.৯ শতাংশ ধুলোবালি পরিস্কার করতে পারে Samsung AX40K3020WP/NA। এছাড়াও ব্যাকটিরিয়া ও ভাইরাস থেকে ঘরকে রক্ষা করবে এই ডিভাইস।
Blueair BluePure
দাম ১৯,৩৯০ টাকা
৩৬০ ডিগ্রি থেকে বাতাস টানতে পারে এই ডিভাইস। দুষণ কমানোর সাথে সাথেই ঘরে বাজে গন্ধ পরিস্কার করতে পারে এই এয়ার পিউরিফায়ার।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications