Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
Lenovo লঞ্চ করলো নতুন দুটি ফিটনেস ব্যান্ড
ফিটনেস ব্যান্ডের বাজারে নিজেদের জমি শক্ত করতে আরও দুটি নতুন ফিটনেস ব্যান্ড লঞ্চের ঘোষনা করলো লিনোভো। HX03 Cardio ও HX03F Spectra ফিটনেস ব্যান্ডদুটি শুধুমাত্র ফ্লিপকার্ট থেকেই কিনতে পারবেন গ্রাহকরা। ডেডিকেটেড ডিসপ্লের সাথেই দুটি ফিটনেস ব্যান্ডেই রয়েছে ডাইনামিক হার্টরেট মনিটার, মুভমেন্ট মনিটার আর স্লিপ মনিটার। এছাড়াও ব্লুটুথ এনেবেল্ড এই ব্যান্ডদুটি IP68 সার্টিফায়েড, অর্থাৎ ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্ট। ফ্লিপকার্টে HX03 Cardio এর দাম ১,৯৯৯ টাকা আর HX03F Spectra এর দাম ২,২৯৯ টাকা।

HX03 Cardio sports এ রয়েছে ০.৯৬ ইঞ্চি OLED ডিসপ্লে। সাথে রয়েছে ইন্টেলিজেন্ট ক্লক ফাংশানালিটি। এছাড়াও এই ফিটনেস ট্র্যাকারে রয়েছে হার্ট রেট সেন্সার, জাইরো সেন্সার ও মাল্টি মাস্টার ইন্টারফেস সুইচিং অ্যান্টি স্লিপ মোড, সাইলেন্ট অ্যালার্ম, সেকেন্ডারি রিমাইন্ডার ও মোশান রিমাইন্ডার। অন্যদিকে HX03 Cardio তে রয়েছে TFT LCD ডিসপ্লে। এছাড়াও ব্যান্ড চেঞ্জ করার অপশান রয়েছে এই ফিটনেস ব্যান্ডে।
নতুন এই দুটি ফিটনেস ব্যান্ডেই রয়েছে রিয়েল টাইম হার্ট ট্র্যাকার। এছাড়াও মোবাইল ডিভাইসের সাথে কানেক্ট করলে ফিটনেস ট্র্যাকারেই দেখে নিতে পারবেন ভয়েস কল, ইমেল ও টেক্সট মেসেজ। দুটি ব্যান্ডেই আপনাকে জানিয়ে দেবে আপনার হার্টরেট, স্টেপ, দূরত্ব, ও কতটা ক্যালোরি খরচ করেছেন ও আপনার ঘুমের হিসাব।
অ্যানড্রয়েড ৪.৪ বা iOS 8 বা তার বেশি ডিভাইসের সাথে ব্লুটুথ ৪.২ এর মাধ্যমে কানেক্ট করা যাবে HX03 Cardio ও HX03F Spectra। লিনোভো জানিয়েছে ফুল চার্জে প্রায় ১০ দিন ব্যাক দেবে এই ব্যান্ডদুটি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
