Just In
- 1452 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1460 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1463 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1471 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ওজন মাপুন, দেখুন ব্লাড প্রেসার, বাজারে এল নোকিয়ার নতুন মনিটর
ব্লাড প্রেসার ও ওজন মাপার নতুন ডিজিটাল অনলাইন প্রডাক্ট বাজারে আনল নোকিয়া।
এই গত বছরই ফরাশি সংস্থা উইথিংস অধিগ্রহণ করে ফেলেছে নোকিয়া। এই উইথিংস স্বাস্থ্য সংক্রান্ত জিনিসপত্র নিয়ে কারবার করে। বিশেষ করে অ্যাক্টিভিটি ট্র্যাকার তৈরিতে এদের বেশ নামডাক।

এখন নোকিয়া এদের দখল নেওয়ার ফলে. উইথিংসের মাথায় ছড়ি ঘোরাচ্ছে নোকিয়া টেকনোলজিস ডিজিটাল হেলথ ডিভিশন। যদি আপনি খুব একটা ভুলে না যান, এবং এই সম্পর্কে একটু যদি খোঁজখবর থেকে থাকে, তাহলে মনে পড়তে পারে, এই বছরেই মাস খানেক আগে নোকিয়ার তরফ থেকে জানানো হয়েছিল, খুব শিগগিরই তারা নিজেদের ডিজিটাল হেল্থ প্রডাক্টস বাজারে নিয়ে আসছে। এখন অফিশিয়ালি নোকিয়ার ডিজিটাল হেল্থ প্রডাক্টস বাজারে এসে গেল।
নোকিয়া ট্র্যাকার্স, জরুরি কিছু হেল্থ ডিভাইস, স্কেলস এবং হোম প্রডাক্টসের মতো এ সব নতুন ডিজিটাল হেল্থ প্রডাক্টস সবই মিলবে অনলাইনে। এ জন্য যেতে হবে health.nokia.com-এ। এতেই শুধু নয়, মোটামুটি নামকরা অনেক অনলাইন রিটেলর্স, বিশেষ করে অ্যামাজন ও বেস্ট বাই-তেও মিলবে নোকিয়ার এই ডিজিটাল হেল্থ প্রডাক্টস। এছাড়াও খুব শিগগিরই অ্যাপল, টার্গেটের মতো অন্যান্য রিটেলর্সদের কাছেও মিলবে এই সব স্বাস্থ্য সংক্রান্ত জিনিসপত্র।
ডিজিটাল হেল্থ প্রডাক্টেসের পোর্টফোলিও-এ নোকিয়া বেশ কিছু জিনিস সংযোজন করে ফেলেছে। এরমধ্যেই রয়েছে Nokia Body BMI Wi-Fi connected scale এবং BPM+ soft-cuff blood pressure monitor। এমনকি Nokia Health Mate app-এও এসেছে নতুন আপডেটস। শরীর স্বাস্থ্য নিয়ে এখন ৩৬০ ডিগ্রি ভিউ মিলবে এই অ্যাপে। নোকিয়া ওজো ভিআর ক্যামেরায় তোলা সেই ৩৬০ ডিগ্রি ভিডিও-র দিকে একবার চোখ রাখা যাক,
নোকিয়ার এই সব নতুন স্বাস্থ্য সংক্রান্ত ডিজিটাল প্রডাক্টগুলি দিয়ে সত্যিই কাজের কাজ হচ্ছে বলে দাবি। রুটিন চেকআপ-এর সঙ্গে সঙ্গে ঠিকঠাক ফলাফলও মিলছে।
Nokia BMI Wi-Fi connected scale
এই স্কেলের দাম পড়বে মোটামুটি ৩ হাজার ৮০০ টাকার মতো। গোটা পরিবারের জন্যই ওয়েট ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া যাবে এই গেজেটকে। এতে থাকছে পজিশন কন্ট্রোল টেকনোলজি। ওজন বা মাপ বেশ ঠিকঠাকই বের করা যাবে। রয়েছে ওয়েট ট্রেন্ড গ্রাফ, ওজন কমানোর প্রক্রিয়াটিতে যাতে মেপে নেওয়া যাবে আপনার পারফরম্যান্স। বিএমআই ট্রেন্ডে চটজলদি অ্যাকসেস মিলবে, Health Mate app থেকে পাওয়া যাবে ডেটার বিশ্লেষণ।
Nokia BPM+
ব্লাড প্রেসার মাপার এই ডিজিটাল যন্ত্রটির দাম পড়বে, প্রায় ৮ হাজার ৪০০ টাকা। বাইরে থাকুন বা ঘরে, নিজের রক্তচাপ চটজলদি মেপে ফেলুন নিজেই। সিস্টোলিক আর ডায়াস্টোলিক ব্লাড প্রেসারের পরিমাণ বলে দিতে পারে এটি। সঙ্গে হার্ট রেটও। ফলাফল দেখতে পাবেন Health Mate app-এ।
Nokia Health Mate app
এই Health Mate app এখন আপডেট হয়ে গিয়ে, ৩৬০ ডিগ্রি ভিউ দিচ্ছে। সঙ্গে পাঁচটি নতুন প্রোগ্রাম রয়েছে এতে। থাকছে Sleep Smarter, Better Body, Pregnancy Tracker, Healthier Heart এবং the Leaderboard. অ্যান্ড্রয়েড বা আইওএস, দু জায়গাতেই বিনামূল্যে মিলবে এই Health Mate app।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications