Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে ৬০০০ টাকার নিচে প্রিয়জনকে দিন এই ছয়টি টেক গিফট
সামনেই ভালোবাসার দিন। আর সেই সময় নিজের প্রিয় মানুষটিকে কী উপহার দেবেন বুঝে উঠতে পারেন না অনেকেই। আসুন দেখে নেওয়া যাক ভ্যালেন্টাইন্স ডে তে প্রিয়জনের জন্য ৬০০০ টাকার নীচে সেরা ছয়টি গ্যাজেট।

Amazon Echo Dot
স্মার্টহোম এর জন্য Amazon Echo Dot এর বিকল্প নেই। এই ডিভাইস ব্যবহার করে কন্ঠস্বরের মাধ্যমে বিভিন্ন গান চালানো, প্রশ্নের উত্তর ও স্মার্টহোন ডিভাইস কন্ট্রোল করতে পারবেন। ৪,৪৯৯ টাকা দামে অ্যামাজন থেকে এই ডিভাইস কেনা যাবে।

Kindle E-reader
প্রিয়জনের যদি বই পড়ার নেশা থাকে তবে কিনে দিতে পারেন কিন্ডেল ই-রিডার। বই প্রেমীদের জন্য এর থেকে ভালো উপহার হতে পারে না। ৫,৯৯৯ টাকায় কেনা যাবে এই ডিভাইস। একবার চার্জ করলে প্রায় এক মাস চলে এই ডিভাইস। কিন্ডেল ব্যবহার করে দিনের আলোতে পড়তেও কোনও আসুবিধা হয় না। এই ডিভাইসে রয়েছে একটি ই-ইঙ্ক ডিসপ্লে।

Fire TV Stick
Fire TV Stick ব্যবহার নিজের টিভিকে স্মার্টটিভি বানিয়ে ফেলতে পারবেন। ৩,৯৯৯ টাকায় এই ডিভাইস টিভির পিছনে HDMI পোর্টে লাগানো যাবে।

Fujifilm Insta Mini 8
প্রিয়জনের ছবি তোলার শখ থাকলে দিতে পারেন একটি Fujifilm Insta Mini 8। এই ক্যামেরায় ছবি তুলে সাথে সাথে প্রিন্ট করা যাবে। পোলারয়েড প্রিন্টের লুক থাকবে এই ক্যামেরায় তোলা ছবিতে। Fujifilm Insta Mini 8 ইন্সট্যান্ট ক্যামেরার দাম ৩,৬২৮ টাকা।

Mivi Saxo ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন
প্রিজনের পছন্দ যদি হয় গান শোনা তবে দিতে পারেন একটি Mivi Saxo ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন। এই হেডফোনে কোন তার ছাড়াই ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন ও অন্যান্য ডিভাইস থেকে গান শোনা যাবে। দাম ২,৯৯৯ টাকা।

Oakter বেসিক স্মার্ট হোম কিট
Oakter বেসিক স্মার্ট হোম কিট ব্যবহার ক্রে মুহুর্তে নিজের বাড়িকে স্মার্ট হোমে পরিনত করতে পারবেন। এই ডিভাইসের দাম ৫,৮২৩ টাকা। যে কোন প্লাগে এই ডিভাইস লাগিয়ে স্মার্টফোন থেকে সেই পয়েন্ট অন/অফ করা যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
