Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1564 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
৭টি টাচপ্যাড জেসচার, উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জেনে রাখা ভাল
Windows 7-এর থেকেও এখন Windows 10-এর জনপ্রিয়তা তুঙ্গে। ওয়েব অ্যানালিটিক্স ফার্ম StatCounter-এ Windows 10 ডেস্কটপের বাজারে ৪২.৭৮ শতাংশ দখল করে নিয়েছে। সেখানে Windows 7 বাজারের ৪১.৮৬ শতাংশ দখলে রাখতে পেরেছিল। ফলে ডেস্কটপ অপারেটিম সিস্টেমের বাজারে উইন্ডোজ ১০-ই রাজা।

গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের দাবি ছিল, ৬০০ মিলিয়ন ডিভাইসে উইন্ডোজ ১০ রান হচ্ছে। এরমধ্যে কম্পিউটারের পাশাপাশি ট্যাবলেট, এক্সবক্সও রয়েছে। সুতরাং বেশিরভাগ সিস্টেমেই যখন উইন্ডোজ ১০ তখন এর অপারেটিং সিস্টেমের অলিগলি আরও একটু ভাল করে বুঝে নেওয়া দরকার।
যেমন উইন্ডোজ ১০-এর অনেকগুলি টাচপ্যাড জেসচার রয়েছে। এরমধ্যে আপনার জানতেই হবে এরকম সাতটি জেসচারের কথা আমরা তুলে ধরছি। এরমধ্যে কিছু হয়ত precision touchpad-এ কাজ করে, তাই আপনার ক্ষেত্রে সেগুলি না হলে ঘাবড়ানোর কিছু নেই।

স্ক্রল
টাচপ্যাডে দুটি আঙুল রাখুন, স্লাইড করুন ধারে অথবা ওপর নীচে।

জুম ইন বা আউট
জুম ইন বা আউট করতে দুটি আঙুল টাচপ্যাডে রাখুন, আঙুল ফাঁকা করলে জুম আউট, জুড়লে জুম ইন।

রাইট ক্লিকের মতো আরও কম্যান্ড দেখতে
টাচপ্যাড দুটি আঙুল দিয়ে টাচ করুন অথবা নীচে ডান দিকের কোনে প্রেস করুন

অল ওপেন উইন্ডোজ
টাচপ্যাডে তিনটি আঙুল রাখুন, সোয়াইপ করুন

কর্টানা খুলতে হলে
মাইক্রোসফটের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কর্টানা খুলতে হলে টাচপ্যাডে তিনটি আঙুল রাখতে হবে।

ওপেন উইন্ডোজগুলির মধ্যে যাতায়াত
অনেক উইন্ডো খোলা থাকলে একটি থেকে আরেকটিতে যেতে হলে টাচপ্যাডে তিনটি আঙুল রাখবেন, ডাঁয়ে বা বাঁয়ে সোয়াইপ করবেন।

ভার্চুয়াল ডেস্কটপ
চারটি আঙুল রেখে ডাঁয়ে বা বামদিকে সোয়াইপ করবেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
