Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1564 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
এবার অ্যামাজনে কিনুন এয়ারটেল ও ভোডাফোনের সিম কার্ড
এবার অ্যামাজন থেকেই কিনতে পারবেন এয়ারটেল বা ভোডাফোনের সিম কার্ড। আগ্রহী গ্রাহকরা এবার থেকে অ্যামাজন থেকেই কিনে নিতে পারবেন পোস্টপেইড সিম কার্ড। সাথে থাকবে আকর্ষনীয় ডাটা প্যাক। এছাড়াও যে সব গ্রাহকরা নিয়মিত বিদেশ ভ্রমন করেন তাদের জন্য অ্যামাজন এনেছে ইন্টারন্যাশানাল সিম কার্ড।

২৪ ঘন্টার মধ্যে গ্রাহকের ঠিকানায় সিম কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অ্যামাজন। এর জন্য যদিও কোন ডেলিভারি চার্জ দিতে হবে না গ্রাহককে। প্রসঙ্গত এয়ারটেলের অফিশিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই এই পরিষেবা চালু করেছে কোম্পানি।
কিভাবে অ্যামাজন থেকে কিনবেন এয়ারটেল বা ভোডাফোনের সিম কার্ড?
১। প্রথমে নতুন সিম কার্ডের অর্ডারটি প্লেস করতে হবে অ্যামাজন.ইন ওয়েবসাইটে।
২। এরপর এয়ারটেল বা ভোডাফোনের একজন এক্সিকিউটিভ ২৪ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে যাবেন সিম কার্ডটি দিতে। সিম কার্ড ডেলিভারির সময় তিনি প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার কাছ থেকে সংগ্রহ করে নেবেন।
৩। এরপর এক্সিকুটিভ সেই ডকুমেন্ট দিয়ে সিম অ্যাক্টিভেশানের প্রক্রিয়া চালু করে দেবেন।
৪। ভেরিফিকেশান প্রক্রিয়া শেষ হলে চালু হয়ে যাবে সিম কার্ডের পরিষেবা।
এয়ারটেলের পোস্টপেইড সিম কার্ডে ৪৯৯, ৭৯৯, ১১৯৯, ১৫৯৯ টাকার আনলিমিটেড প্ল্যানের অফার পাওয়া যাচ্ছে অ্যামাজনে। ভোডাফোন রেড পোস্টপেইড প্ল্যানে পাওয়া যাচ্ছে ৪৯৯,৬৯৯, ৯৯৯,১৬৯৯,১৯৯৯,২৯৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান। সব প্ল্যানের সাথেই পাওয়া যাবে আলাদা 60GB ফ্রি ডাটা।
যদিও এয়ারটেলের সিম কার্ড নিতে আপনাকে দিতে হবে ২০০ টাকা সিকিউরিটি ডিপোজিট। অন্যদিকে ভোডাফোনের পোস্টপেইড সিম পেতে আপনাকে খশাতে হবে মাত্র ১৫ টাকা। এছাড়াও গ্রাহকরা ইন্টারন্যাশানাল সিম কার্ড কিনতে পারবেন অ্যামাজন থেকে। এই ইন্টারন্যাশানাল সিম কার্ডের মাধ্যমে আমেরিকা ইউরোপ ও অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশে কম খরচে ইটারন্যাশানাল রোমিং ব্যাবহার করতে পারবেন গ্রাহকরা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
