Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ভারতে এল আমাজন ওয়াচ পার্টি, কীভাবে সেট আপ করবেন?
ভারতে ওয়াচ পার্টি ফিচার নিয়ে এল আমাজন। নেটফ্লিক্সের পার্টি এক্সটেনশনের মতো কাজ করবে এই ফিচার। ওয়াচ পার্টির মাধ্যমে আমাজন প্রাইম ভিডিওতে কয়েকশো বন্ধুর সঙ্গে একসঙ্গে সিনেমা অথবা সিরিজ দেখতে পাবেন। যদিও এই সব গ্রাহকের আমাজন প্রাইম মেম্বারশিপ থাকতে হবে। একসঙ্গে সিনেমা অথবা সিরিজ দেখার সময় স্ক্রিনে সাইডবারে চ্যাট করা যাবে।

ওয়াচ পার্টিতে সব গ্রাহকের কাছে একই সঙ্গে অডিও ও ভিডিও পাঠাবে আমাজন। চলতি বছর জুলাইয়ে মার্কিন দুনিয়ায় এই ফিচার নিয়ে এসেছিল আমাজন। যদিও নেটফ্লিক্সে এই ফিচার গোটা বিশ্বের যে কোন গ্রাহকের সঙ্গে ব্যবহার করা গেলেও প্রাইম ভিডিওতে নির্দিষ্ট দেশের গ্রাহকদের মধ্যেই ওয়াচ পার্টি সীমাবদ্ধ থাকবে। এছাড়াও শুধুমাত্র ফায়ারফক্স ও ক্রোম এক্সটেনশন থেকেই আমাজন প্রাইম ভিডিওর ওয়াচ পার্টি দেখা যাবে।
আমাজন ওয়াচ পার্টি সেট করবেন কীভাবে?
আমাজনে ওয়াচ পার্টি সেট করতে ক্রম অথবা ফায়ারফক্স ব্রাউজার থেকে www.primevideo.com ওপেন করুন। এবার আমাজন অ্যাকাউন্টে লগইন করে যে ভিডিওর ওয়াচ পার্টি করতে চান সেটি সিলেক্ট করুন। এখানে একটু ওয়াচ পার্টি বাটন দেখতে পাবেন।
সিরিজের ক্ষেত্রে প্রত্যেক এপিসোডের পাশে ওয়াচ পার্টি অপশন দেখতে পাবেন। এখানে ওয়াচ পার্টি বাটন সিলেক্ট করে একটি চ্যাট নেম সিলেক্ট করে দিন। এবার 'ক্রিয়েট ওয়াচ পার্টি' অপশন সিলেক্ট করুন। এবার একটি লিঙ্ক পাবেন। সেই লিঙ্ক কপি পেস্ট করে ওয়াচ পার্টিতে যারা যোগ দিতে চান তাদের পাঠিয়ে দিন।
যেহেতু শুধুমাত্র কম্পিউটার ব্রাউজার থেকে ওয়াচ পার্টি করা সম্ভব তাই আপনার সব বন্ধুর কাছেই একটি কম্পিউটার থাকা বাধ্যতামূলক। যিনি ওয়াচ পার্টি তৈরি করেছেন তাঁর কাছেই প্লেব্যাক কন্ট্রোল থাকবে। যদিও নেটফ্লিক্স ওয়াচ পার্টিতে প্রত্যেক দর্শক প্লে পজ করতে পারবেন। যদিও আমাজন ওয়াচ পার্টিতে প্রত্যেক দর্শক নিজের ভাষা ও সাব টাইটেল সিলেক্ট করতে পারবেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
