Just In
- 1570 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1578 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1581 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1589 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
পেটিম থেকেই জানা যাবে বাড়ির কাছে ভ্যাকসিন নেওয়ার ফাঁকা স্লট, কীভাবে?
১ মে থেকেই ভারতে ১৮ বছরের বেশি বয়সের নাগরিকদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। যদিও কোন ভ্যাকসিন সেন্টারেই ভ্যাকসিন নেওয়ার ফাঁকা স্লট পাওয়া যাচ্ছে না। আর এই কারণেই ভ্যাকসিন নিতে সাধারণ মানুষকে নাকাল হতে হচ্ছে অনেক জায়গায়। এবার আপনার বাড়ির কাছে ভ্যাকসিন সেন্টারে ফাঁকা স্লটের খবর দিতে বিশেষ ফিচার নিয়ে এল পেটিএম।

সম্প্রতি এসেছে পেটিএম 'ভ্যাকসিন ফাইন্ডার’ ফিচার। তবে এই ফিচার ব্যবহার করে আপনি শুধুই নিকটবর্তী টিকাকরণ কেন্দ্রের ফাঁকা স্লট সম্পর্কে জানতে পারবেন। ভ্যাকসিন অ্যাপয়েনমেন্ট বুক করতে আপনাকে কোউইন পোর্টাল অথবা আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করতে হবে। আপনার কাছে বুক করা অ্যাপয়েনমেন্ট থাকলে তবেই ভ্যাকসিনেশন সেন্টারে প্রবেশ করতে পারবেন।
যদিও পেটিএম ছাড়াও Vaccinareme.in সহ একাধিক ভ্যাকসিন ট্র্যাকার সার্ভিস আপনাকে নিকটবর্তী টিকা কেন্দ্রে ফাঁকা স্লটের খবর দেবে। হেলথিফাইমি এই ওয়েবসাইট তৈরি করেছে।
পেটিএম অ্যাপ ব্যবহার করে কোভিড ১৯ ভ্যাকসিন স্লট জানতে পারবেন কীভাবে?
স্টেপ ১। পেটিএম অ্যাপ ওপেন করে 'ডিসকভার উইথ পেটিএম’ বিভাগ ওপেন করুন।
স্টেপ ২। এবার পেটিএমের মধ্যে 'ভ্যাকসিন ফাইন্ডার’এ ট্যাপ করুন।
স্টেপ ৩। আপনার পিনকোড ব্যবহার করে ভ্যাকসিন স্লট সার্চ করুন।
স্টেপ ৪। এর পরে নিজের বয়স বিভাগ সিলেক্ট করে নোটিফাই বাটন সিলেক্ট করে নিন। এর পরে আপনার বাড়ির কাছে ভ্যাকসিন স্লট ফাঁকা হলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছবে।
যদিও পেটিএম থেকে ফাঁকা স্লটের নোটিফিকেশন পেলেও আপনাকে ভ্যাকসিন অ্যাপয়েনমেন্ট বুক করতে কোউইন পোর্টাল অথবা আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপয়েনমেন্ট না থাকলে ভ্যাকসিনেশন সেন্টারে প্রবেশ করতে পারবেন না।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
