Just In
- 1545 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1553 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1556 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1564 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ইউপিআই ব্যবহার করে পেটিএম থেকে রিচার্জ করবেন কীভাবে?
ফ্লাইট বুকিং থেকে গ্যাস বুকিং, বিমার প্রিমিয়াম থেকে মোবাইল রিচার্জ, পেটিএম অ্যাপ ব্যবহার করে বিভিন্ন পরিষেবায় ইউপিআই পেমেন্ট করা যায়। নিজের মোবাইল নম্বর ছাড়াও বন্ধু ও আত্মীয়দের ফোন রিচার্জ করা যাবে এই অ্যাপ থেকে।

এয়ারটেল, বিএসএনএল, জিও, এমটিএনএল, ভি (ভোডাফোন আইডিয়া) গ্রাহকরা পেটিএম ব্যবহার করে রিচার্জ করতে পারবেন।
ইউপিআই-এর মাধ্যমে পেটিএম থেকে মোবাইল রিচার্জ করবেন কীভাবে?
গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে পেটিএম অ্যাপ ডাউনলোড করুন। ডাউনলোড করে ইন্সটল করার পরে নিজের মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন করুন। লগ ইন করার পরে নীচের পদ্ধতিগুলি ধাপে ধাপে অনুসরণ করুন,
১। হোম পেজে 'রিচার্জ অ্যান্ড পে বিলস’ সিলেক্ট করুন।
২। এখানে 'পপুলার সার্ভিসেস’ ট্যাবের অধীনে 'মোবাইল’ বিভাগ দেখতে পাবেন।
৩। এখানে 'মোবাইল’ ট্যাব সিলেক্ট করে নিন।
৪। এর পরে 'প্রিপেড’ অথবা 'পোস্টপেড’ সিলেক্ট করুন।
৫। এর পরে মোবাইল নম্বর এন্টার করুন। চাইলে পাশে ছোট ফোনবুক অপশন সিলেক্ট করে নিজের কনট্যাক্ট সিলেক্ট করতে পারবেন।
৬। এর পর নতুন পেজে আপনার মোবাইল নম্বরের অপারেটর দেখাবে পেটিএম। এখানে অপারেটর ও সার্কেল ভুল দেখালে তা ঠিক করে দিন। এর পরে রিচার্জের অঙ্ক এন্টার করুন। চাইলে এখানেই অপারেটরের সব প্ল্যান দেখে নিতে পারবেন।
৭। এর পর ব্যাঙ্ক অফার থাকলে তা দেখে নিন।
৮। 'প্রসিড টু পে' করে পেমেন্ট পেজে চলে যান।
৯। এখানে 'ভিম ইউপিআই' সিলেক্ট করুন।
১০। নীচের বক্সে নিজের ইউপিআই আইডি দিয়ে 'পে' সিলেক্ট করুন।
১১। এবার আপনার ইউপিআই পিন চাইবে অ্যাপ। পিন দিয়ে সাবমিট করুন।
১২। এবার আপনি ব্যাঙ্ক থেকে ট্রানসাকশনের মেসেজ পাবেন। এর পরে রিচার্জ সফল হলে আপনাকে নোটিফিকেশন দেবে পেটিএম অ্যাপ।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
