মাত্র ৭০ টাকায় Oppo R17 Pro কিনবেন কীভাবে?

|

সামনেই ৭০ তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষ্যে '৭০ অন ৭০’ অফার নিয়ে হাজির ওপ্পো। এই অফারে মাত্র ৭০ টাকায় Oppo R17 Pro কেনা যাবে। এর পরে ছয় মাসের ইএমআই দিতে হবে গ্রাহককে। বাজাজ ফিনেসার্ভের সাথে হাত মিলিয়ে আকর্ষনীয় এই অফার নিয়ে এসেছে চিনের স্মার্টফোন কোম্পানিটি। Oppo 17 Pro এর প্রধান আকর্ষন ফোনের পিছনের তিনটি ক্যামেরা। এর সাথেই Oppo 17 Pro ফোনে Super VOOC ফাস্ট চার্জ সাপোর্ট, 8GB RAM, Snapdragon 710 চিপসেট থাকবে। Super VOOC ফাস্ট চার্জের মাধ্যমে মাত্র ১০ মিনিটে ৪০ শতাংশ ব্যাটারি চার্জ করতে পারবে এই স্মার্টফোন।

মাত্র ৭০ টাকায় Oppo R17 Pro কিনবেন কীভাবে?

Oppo 17 Pro এর দাম

ভারতে Oppo R17 Pro ফোনের দাম ৪৫,৯৯০ টাকা। 8GB RAM+128GB স্টোরেজে ভারতে এই স্মার্টফোন বিক্রি করবে ওপ্পো। দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। অনলাইনে অ্যামাজন, ফ্লিপকার্ট আর পেটিএম মল থেকে কেনা যাবে R17 Pro। এছাড়াও দেশের সব জনপ্রিয় অফলাইন রিটেল স্টোরে পাওয়া যাবে এই ফোন।

Oppo 17 Pro স্পেসিফিকেশান

Oppo 17 Pro ফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Oppo 17 Pro তে থাকবে একটি ৬.৪ ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 710 চিপসেট, 8GB RAM আর 128GB ইন্টারনাল স্টোরেজ।

ছবি তোলার জন্য Oppo 17 Pro ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, একটি ২০ মেগাপিক্সেল দ্বিতীয় সেন্সার ও তৃতীয় একটি থ্রিডি সেন্সার থাকবে। তবে এই তিন নম্বর সেন্সারটি ঠিক কী কাজ করবে তা জানায়নি Oppo।

কানেক্টিভিটির জন্য Oppo 17 Pro তে থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS/ A-GPS, USB Type-C আর NFC। Oppo 17 Pro ফোনের ভিতরে থাকবে একটি 3700 mAh ব্যাটারি। কোম্পানির নিজস্ব Super VOOC চার্জিং টেকনোলজির মাধ্যমে দ্রুত এই ফোন চার্জ করে নেওয়া যাবে।

Best Mobiles in India

English summary
Here's how you can buy the Oppo R17 Pro with a down payment of Rs 70

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X