Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
কিভাবে বদল করবেন গুগুল অ্যাসিস্ট্যান্টের গলার আওয়াজ?
এখন বিশ্বব্যাপী ৫০০ মিলিয়ানের বেশি ডিভাইসে ব্যাবহার করা যাচ্ছে গুগুল অ্যাসিস্ট্যান্ট। এমনকি গুগুল অ্যাসিস্ট্যান্ট ব্যাবহারের জন্য এখন আর প্রয়োজন নেই অ্যানড্রয়েড ফোনের। আইফোন থেকেও ব্যাবহার করা যাচ্ছে এই মুহুর্তে সবথেকে এগিয়ে থাকা এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আগে মাত্র দুটি গলার মধ্যে একটি গলা শোনা যেত গুগুল অ্যাসিস্ট্যান্টে।

এবার সেই মনোটনি কাটাতেই গুগুল অ্যাসিস্ট্যান্টে ৬ টি নতুন গলা যোগ করলো গুগুল। সাথে রয়েছে পুরনো দুটিও। অর্থাৎ মোট ৮ টি গলার মধ্যে থেকে যে কোন একটি গলা পছন্দ করতে পারবেন ব্যাবহারকারীরা। নতুন এই তিনটি গলার মধ্যে তিনটি পুরুষের গলা আর বাকি তিনটি মহিলার। এখন হিন্দী ভাষাতেও ব্যাবহার করা যাচ্ছে গুগুল অ্যাসিস্ট্যান্ট। সম্প্রতি গুগুল ডুপ্লেক্স লঞ্চ করে দটেক দুনিয়াকে চমকে দিয়েছে গুগুল। এবার নতুন এই গলা সেই কাজেই নতুন এক পালক জুড়বে বলে মনে করছেন অনেকে। আসুন দেখে নি কিভাবে বদল করবেন আপনার গুগুল অ্যাসিস্ট্যান্টের গলা।
অ্যানড্রয়েড ফোন ও ট্যাবলেট
১। নিজের ফোনে হোম বাটন প্রেস করে গুগুল অ্যাসিস্ট্যান্ট ওপেন করুন। আপনার ফোনের অ্যানড্রয়েড ভার্সান অ্যানড্রয়েড ৬.০ বা তার বেশি হতে হবে।
২। এরপর উপরে ডানদিকে নীল রঙের এক্সপ্লোর বাটনে ট্যাপ করুন।
৩। এরপরে আবার ডানদিকে উপরে তিনটি ডটে ট্যাপ করে সেটিংস সিলেক্ট করুন।
৪। এরপর প্রেফারেন্সে যান
৫। ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট করুন।
৬। এরপর এখানে আপনি সবকটি আওয়াজ পেয়ে যাবেন। যে আওয়াজটি সিলেক্ট করতে চান সেটি সিলেক্ট করুন।
৭। সিলেক্ট হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসুন। নতুন গলা নিজে থেকেই সিলেক্ট হয়ে যাবে।
আইফোন ও আইপ্যাড
১। আপনার আইফোন বা আইপ্যাড থেকে গুগুল অ্যাসিস্ট্যান্ট ওপেন করুন।
২। ডানদিকে উপরে নীল আইকনে ট্যাপ করুন।
৩। এবার ডনদিকে উপরে তিনটি ডটে ক্লিক করুন। এরপরে সেটিংস সিলেক্ট করুন।
৪। প্রেফারেন্স সিলেক্ট করুন।
৫। এরপরে অ্যাসিস্ট্যান্ট ভয়েস সিলেক্ট করুন।
৬। এরপর আপনার পছন্দের গলা সিলেক্ট করে নিন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications