Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ভ্যাকসিন নিয়েছেন? অনলাইনে কোভিড ১৯ ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করবেন কীভাবে?
ইতিমধ্যেই পুরোদমে ভারতে করোনাভাইরাস টিকাকরণের কাজ শুরু হয়েছে। প্রথম সারির যোদ্ধাদের পর এবার ষাটোর্ধ অথবা ৪৫ বছরের বেশি বয়স কিন্তু কো-মর্বিডিটি রয়েছে এমন নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে। টিকা নেওয়ার পর তার শংসাপত্র পাওয়া খুবই জরুরি। ভবিষ্যতে আন্তর্জাতিক ভ্রমণ সহ বিভিন্ন কাজে এই শংসাপত্র প্রয়োজন হবে। যারা কোভিড ১৯ টিকা নিচ্ছেন প্রত্যেকেই ভ্যাকসিন সার্টিফিকেট বিনামূল্যে অনলাইনে ডাউনলোড করতে পারবেন।

কো-উইন ওয়েবসাইট অথবা আরোগ্য সেতু অ্যাপ থেকে সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। কীভাবে ডাউনলোড করবেন এই সার্টিফিকেট? ধাপে ধাপে দেখে নিন।
কী কী প্রয়োজন?
লেটেস্ট আরোগ্য সেতু অ্যাপ
বেনিফিশিয়ারি রেফারেন্স আইডি
অ্যাকটিভ মোবাইল নম্বর
আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করে ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করার উপায়
স্টেপ ১। আরোগ্য সেতু অ্যাপ লেটেস্ট ভার্সনে আপডেট করুন।
স্টেপ ২। অ্যাপ ওপেন করে কো-উইন ট্যাব সিলেক্ট করুন।
স্টেপ ৩। এখানে ভ্যাক্সিনেশন সার্টিফিকেট অপশন সিলেক্ট করুন।
স্টেপ ৪। এখানে এন্টার বেনিফিশিয়ারি অপশন সিলেক্ট করে রেফারেন্স আইডি এন্টার করে গেট সার্টিফিকেট বাটন সিলেক্ট করুন।
স্টেপ ৫। ভ্যাকসিন দেওয়ার সময় আপনাকে বেনিফিশিয়ারি রেফারেন্স আইডি দেওয়া হবে।
এর পরে সার্টিফিকেট আপনার স্মার্টফোনে সেভ হবে। মনে রাখতে হবে ভ্যাকসিন নেওয়ার সময় আরোগ্য সেতু অ্যাপ যে নম্বর ব্যবহার করে লগ ইন করা ছিল সার্টিফিকেট ডাউনলোড করার সময়ও একই নম্বরে লগ ইন করতে হবে। যদিও একই নম্বর থেকে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড না থাকে তাহলে এই উপায় অনুসরণ করুন,
কো-উইন ওয়েবসাইট থেকে ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড
স্টেপ ১। যে কোন ব্রাউজার থেকে https://selfregistration.cowin.gov.in/vaccination-certificate ওয়েবসাইট ওপেন করুন।
স্টেপ ২। এখানে বেনিফিশিয়ারি আইডি দিয়ে সার্চ বাটনে ক্লিক করে সার্টিফিকেট ডাউনলোড করুন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
