Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ পড়ার সহজ উপায়
হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে মেসেজ ডিলিট করার অপশন। এর ফলে মেসেজ পাঠানোর নির্দিষ্ট সময়ের জন্য সেই মেসেজ ডিলিট করা সম্ভব। ব্যক্তিগত চ্যাট ও গ্রুপ চ্যাটে সকলের জন্য মেসেজ ডিলিট করা সম্ভব। যদিও এমন অনেক সময় আসে যখন মনে হয় ডিলিট হওয়া সেই মেসেজ যদি পড়া যেত।

তবে একবার মেসেজ ডিলিট হলে হোয়াটসঅ্যাপ অফিশিয়াল অ্যাপ থেকে সেই মেসেজ পড়ার কোন উপায় থাকে না। যদিও থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে অ্যানড্রয়েড গ্রাহকরা হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ পড়তে পারবেন। যদিও এই অ্যাপ ডাউনলোড করলে ফোনের সুরক্ষার সঙ্গে আপোষ হওয়ার সম্ভাবনা থাকছে। তাই নিজে ঝুঁকি নিয়ে এই অ্যাপ ব্যবহার করুন।
হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ পড়ার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নোটিসেভ অ্যাপ। এই অ্যাপ ডাউনলোড করে নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করলেই হোয়াটসঅ্যাপের ডিলিট হওয়া মেসেজ পড়া যাবে। শুধুমাত্র টেক্সট মেসেজ নয়, নোটিসেভ অ্যাপ ব্যবহার করে ডিলিট হওয়া ছবি ও ভিডিও দেখে নেওয়া যাবে। নোটিসেভ থেকে ডিলিট হওয়া হোয়াটসঅ্যাপ মেসেজ পড়বেন কীভাবে? দেখে নিন।
হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ পড়বেন কীভাবে?
স্টেপ ১। প্লে স্টোর থেকে নোটিসেভ অ্যাপ ডাউনলোড করুন। শুধুমাত্র অ্যানড্রয়েড গ্রাহকরাই এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।
স্টেপ ২। নোটিসেভ ইনস্টল করে লগ ইন করুন।
স্টেপ ৩। লগ ইন করে নোটিসেভ অ্যাপের হোম স্ক্রিন ওপেন করুন।
স্টেপ ৪। এবার হোয়াটসঅ্যাপ আইকন সিলেক্ট করলে আপনি সব ডিলিট হওয়া মেসেজ দেখতে পাবেন।
স্টেপ ৫। নির্দিষ্ট কোন ব্যক্তির পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজ দেখতে হলে কনট্যাক্ট ফিল্টার ব্যবহার করুন।
যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ধরনের থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের ঝুঁকি থাকতে পারে। এই ধরনের অ্যাপ থেকে ফোনে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। তাই নিজের দায়িত্বে এই অ্যাপ ফোনে ইনস্টল করুন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications