Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
Xiaomi ফোন থেকে আয়কর রিটার্ন জমা দেবেন কীভাবে?
এখনো যদি আপনি নিজের আয়কর রিটার্ন জমা না দিয়ে থাকেন তবে Xiaomi ফোনের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
আগামী মঙ্গলবার ৩১ জুলাই আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। যদিও ভারত সরকার এই দিনটি পিছিয়ে ৩১ আগস্ট করার কথা জানিয়েছে। এখনো যদি আপনি নিজের আয়কর রিটার্ন জমা না দিয়ে থাকেন তবে Xiaomi ফোনের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

ClearTax এর সাথে হাত মিলিয়ে Mi Calender অ্যাপ এর মধ্যে এই ফিচার যোগ করেছে Xiaomi। ClearTax ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহক নিজের আয়কর রিটার্ন জমা দিতে পারেন। এই ওয়েবসাইটের সাথে হাত মিলিয়ে এবার Mi Calender অ্যাপ এ আয়কর রিটার্ন ফিচার যোগ করল Xiaomi।
Mi Calender অ্যাপ দিয়ে আয়কর রিটার্ন ফাইল করবেন কীভাবে?
শুরুতেই নিজের Xiaomi ফোন থেকে Mi Calender অ্যাপ ওপেন করে ৩১ আগস্ট তারিখে পৌঁছাতে হবে। এই তারিখে Mi Calender অ্যাপ এ আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিনের কথা জানানো থাকবে। এর সাথেই একটি লিঙ্ক থাকবে। এই লিঙ্কের ট্যাপ করলে একটি পেজে চলে যাবেন যেখানে নিজের নাম ও অন্যান্য তথ্য দিতে হবে।
এই অপশানের নীচেই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, ও আয়কর রিটার্ন জমা দেওয়ার সুবিধা সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও Form 16 ছাড়া আয়কর জমা দেওয়ার অপশান পাওয়া যাবে।
আপনার কাছে Form 16 না থাকলেও এই লিঙ্ক থেকে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। কোন সমস্যা হলে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আপনার সাথে যোগাযোগ করবেন। এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য স্ক্যান করে পাঠিয়ে দিতে হবে। এরপরে সেই চার্টার্ড অ্যাকাউন্টান্ট আপনার আয়কর হিসাব করে জিওমা দিয়ে দেবেন।
এই পদ্ধতিতে আয়কর রিটার্ন জমা দিয়ে ৭৯৯ টাকা থেকে ৬৫০০ টাকা লাগবে। আপনার আয়কর রিটার্নের পদ্ধতির উপরে এই দাম নির্ভর করছে। এই পদ্ধতিতে খুব সহজেই আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
