Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ব্রাউজারে কিভাবে মিউট করবেন অটো প্লে ভিডিও?
ওয়েবসাইট ব্রাউজ করার সময় হঠাৎ স্পিকার বেজে উঠলে চমকে উঠি আমরা। সাধারণত পপ-আপ অ্যাডের উপর ভুল করে মাউস নিয়ে গেলে চলতে শুরু করে দেয় এই ধরনের অ্যাড। এছাড়াও কখনো কোন সাইট স্ক্রোল ডাউন করার সময় নিজে থেকেই চলতে শুরু করে দেয় ভিডিও। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বন্ধ করা যায় ভিডিও অটোপ্লে।

গুগুল ক্রোম
ক্রোম ব্রাউজারে সাইলেন্ট সাইট সাউন্ড ব্লকার এক্সটেনশান ইন্সটল করলে মিউট হয়ে যাবে সমস্ত ট্যাব। এছাড়াও এই এক্সটেনশানে আপনি ঠিক করে ফেলতে পারবেন ঠিক কোন সাইটে আপনি ভিডিও আটোপ্লে চান বা কোন সাইটে চান না। সেটিংস এ গিয়ে তা ঠিক করে ফেলতে পারবেন। আর নতুন কোন ওয়েবসাইট খুললেই আপনি সেই ওয়েবসাইটে ভিডিও অটো প্লে চান কি না তাও জিজ্ঞাসা করবে এই এক্সটেনশান।

ফায়ারফক্স
ফায়ারফক্সের অ্যাড-অন 'মিউট সাইটস বাই ডিফল্ট' নিজে থেকেই সমস্ত সাইট ব্লক করে দেয়।
এছাড়াও আপনি যদি কোন বিশেষ সাইটে অটো প্লে অপশান অন রাখতে চান তা এই অ্যাড-অনে আপনি সিলেক্ট করতে পারবেন। হোয়াইটলিস্ট অপশানে গিয়ে আপনাকে যে সাইটের অটো প্লে অপশান অন রাখতে চান সেই সাইটের নাম লিস্টে অ্যাড করে দিতে হবে।

সাফারি
আপনি যদি OS X EI Capitan অপারেটিং সিস্টেম ব্যাবহার করেন তবেই একমাত্র ব্যাবহার করতে পারবেন সাফারি ব্রাউজারের এই ফিচার। অ্যাড্রেস বারের নীল স্পিকার আইকনে ক্লিক করে নতুন ট্যাব খুললে নিজে থেকেই মিউট হয়ে যাবে সব ট্যাব।

অপেরা
অপেরা বাউজারে ট্যাবের উপরে ক্লিক করে মিউট ট্যাবে ক্লিক করলেই মিউট হয়ে যাবে সিলেক্টেড ট্যাবটি। এছাড়াও মিউট আদার ট্যাবস এ ক্লিক করলে মিউট হয়ে যাবে বাকি ট্যাবগুলিও।

মাইক্রোসফট এজ
'ইয়ার ট্রামপেট' নামের একটি ফ্রি অ্যাপের মাধ্যমে মিউট করা যায় মাইক্রোসফট এজ ব্রাউজারের ট্যাবগুলি।
অ্যাপটি ওপেন করলে তা চলে যাবে সিস্টেম ট্রেতে। সেখানেই আপনি এজ ব্রাউজার সিলেক্ট করে অ্যাডজাস্ট করে ফেলতে পারেন ভলিউম।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
