Just In
- 1363 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1371 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1374 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1382 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
নিজের আইপি অ্যাড্রেস কীভাবে সুরক্ষিত রাখবেন
আইপি অ্যাড্রেস সুরক্ষিত রাখার উপায়
সাধারণত কম্পিউটার বা মোবাইল যাই হোক না কেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তাদের প্রত্যেককে একটা ইউনিক সংখ্যা নিয়ে চিহ্নিত করে রাখে। যাকে বলে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, বা আইপি অ্যাড্রেস। সাধারণ ভাবে বলা যেতেই পারে, এটা একটা ঠিকানার মতো।

অনলাইনে যাতে আপনাকে আলাদা ভাবে চেনা যায়, আইপি অ্যাড্রেস সেই কাজটি করে। যাইহোক, যতক্ষণ পর্যন্ত আপনি সুরক্ষার জন্য কোনও ব্যবস্থা না নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ইন্টারনেটে কোনও কিছুই সুরক্ষিত নয়।
কখনও কখনও যখন আপনি কোনও ওয়েবসাইট অ্যাকসেস করেন, তখন হোস্ট আপনার লোকেশন অনায়াসে ট্র্যাক করতে পারে। তাদের সাইট ভিজিট করলে, আপনার অ্যাক্টিভিটিও ধরে ফেলতে পারে তারা। সে কারণেই পাবলিক আইপি অ্যাড্রেস যদি লুকিয়ে ফেলা যায়, তাহলে অনেক সমস্যার সমাধান সম্ভব। তাই আসুন, নিজের আইপি অ্যাড্রেস সুরক্ষিত করার কিছু উপায় জেনে নেওয়া যাক।

ভিপিএন ব্যবহার করুন
ভিপিএন অথবা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এনক্রিপশনের মধ্যে দিয়ে অনলাইনে আপনার ডেটাকে সুরক্ষিত করে। আপনার ট্রাফিককে অন্য সার্ভারের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে। মানে গন্তব্য একই, কিন্তু বড় রাস্তা ছেড়ে বাই-লেনে, অনেক নিরাপদে। তাছাড়া অনলাইনে একগুচ্ছ পেইড আর ফ্রি ভিপিএন পাওয়া যায়। চাহিদা অনুযায়ী ঠিক করে ফেলুন। এছাড়াও প্রক্সি বলে আরেকটা জিনিস রয়েছে। এরমধ্যে দিয়েও ইন্টারনেট রিক্যুয়েস্ট করে ফেলা যায়, এগোনো যায়, লুকিয়ে ফেলা যায় আইপি অ্যাড্রেস।

রাউটার আর ফায়ারওয়াল আপডেট করুন
বাইরে থেকে কেউ যাতে ঢুকে পড়তে না পারে, সে কথা মাথায় রেখে নেটওয়ার্ক আর আপনার ফায়ারওয়ালের মধ্যে ডেটা নিয়ে যায় রাউটার। এই ক্ষেত্রে রাউটারের অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ডটি মাঝেমধ্যেই পাল্টাতে থাকুন। কারণ বেশিরভাগ ডিফল্ট পাসওয়ার্ডই অনলাইনে আরামসে সার্চ করে জেনে নেওয়া যায়। আপনার আইএসপি যেটিকে শুরুতে প্রোভাইড করে, সেটিকে খুব সহজেই অনলাইনে সার্চ করে ফেলা যায়।

অ্যানোনিমাস প্রক্সি সার্ভার
হোম নেটওয়ার্ক আর ইন্টারনেটের মধ্যে ইন্টারমিডিয়েট করে এই ধরণের সার্ভার। আপনার যে যে ডেটা দরকার, অ্যানোনিমাস প্রক্সি সার্ভার সেই সেই ডেটা গুলি আপনার কাছ থেকে নিয়ে, আপনার আইপি অ্যাড্রেস ছাড়া নিজের আইপি অ্যাড্রেস দিয়েই কাজ চালিয়ে নেয়। তাই হোস্ট সার্ভার শুধুমাত্র প্রক্সি সার্ভারের আইপি অ্যাড্রেসই দেখতে পায়, আপনারটি নয়।

টুলস ফর প্রক্সিস
প্রিমিয়াম আর ফ্রি, নানা রকম টুলস মেলে ইন্টারনেটে। প্রক্সি সার্ভারকে সাপোর্ট দেয় এগুলি। ওয়েব ব্রাউজারে ফায়ারফক্স এক্সটেনশন, সুইচপ্রক্সির কাছে রয়েছে প্রক্সি সার্ভারদের পোল। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা সুইচ করতে পারে। এছাড়াও সেটিংস চেঞ্জ করে প্রাইভেট করুন। এতে আপনি যাঁকে চেনেন না, সে আপনাকে কল করতে পারবেন না।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470














Click it and Unblock the Notifications