কেন অ্যানড্রয়েড থেকে বাদ যাচ্ছে গুরুত্বপূর্ণ এই ফিচার?

|

অ্যানড্রয়েডে একটি নোটিফিকেশান ফিচার বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে গুগল। ২০১৫ সালে নিয়ারবাই অ্যানড্রয়েড নোটিফিকেশান ফিচার লঞ্চ হয়েছিল। এবার সেই ফিচার বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে মার্কিন টেক জায়েন্ট।

কেন অ্যানড্রয়েড থেকে বাদ যাচ্ছে গুরুত্বপূর্ণ এই ফিচার?

নিয়ারবাই ফিচারে কোন অ্যাপ থেকে নিজের আশেপাশে কী রয়েছে তা বিভিন্ন অ্যাপ থেকে জানা যায়। গুগল জানিয়েছে এই ফিচারের মাধ্যমে ডেভেলপাররা আশেপাশে ফ্রি ওয়াইফাই সহ একাধিক ফিচার গ্রাহকদের জানাতে পারেন। এছাড়াও এই ফিচার থেকে যাতাযাতের নোটিফিকেশানের খবর পৌঁছায় গ্রাহকের ফোনে। অথবা পাওয়া যায় আশেপাশে ট্রাফিকের খবর।

এক বিবৃতিতে গুগল জানিয়েছে, “নিয়ারবাই নোটিফিকেশান থেকে আমরা অনেক কিছু শিখেছি। কিন্তু গত কয়েক বছর ধরে এই ফিচার ব্যবহার করে অনেক স্থানীয় স্প্যাম নোটিফিকেশান পেয়েছেন গ্রাহকরা। সেটিংস বদল করে এই নোটিফিকেশান থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু গ্রাহকের অ্যানড্রয়েড ব্যবহারের অভিজ্ঞতাকে আরও মসৃণ করে তুলতে এই ফিচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬ ডিসেম্বর থেকে বন্ধ করে দেওয়া হবে নিয়ারবাই নোটিফিকেশান।”

সম্প্রতি সব অ্যানড্রয়েড স্মার্টফোন ও ট্যাবলেট প্রস্তুতকারী সংস্থাকে ডিভাইস বিক্রির পরে দুই বছর পর্যন্ত নিয়মিত সিকিউরিটি প্যাচ পাঠানোর নির্দেশ দিয়েছে গুগল।

সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে একাধিক ফোন প্রস্তুতকারী সংস্থার সাথে নতুন চুক্তিতে কোম্পানিগুলিকে লেটেস্ট আপডেট পাঠাতে বাধ্য করবে গুগল। এর ফলেই এবার থেকে নিয়মিত অ্যানড্রয়েড আপডেট পাবেন বেশিরভাগ গ্রাহক।

এছাড়াও অ্যানড্রয়েড ওয়ান প্রোজেক্টে একাধিক নতুন ফোন লঞ্চ হয়েছে। এই ফোনগুলিতে চলে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম। এর সাথেই এই ফোনের সফটওয়্যার ডেভেলপমেন্টের দায়িত্বে থাকে গুগল। তাই নিয়মিত সিকিউরিটি প্যাচ ও নতুন অ্যানড্রয়েড আপডেট পৌঁছে যায় এই ফোনগুলিতে।

Best Mobiles in India

English summary
How this Google move has saved Android smartphone users from spam

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X