Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
নতুন ফাস্ট্যাগ কিনেছেন? অ্যাকটিভেট করে ব্যালেন্স ভরবেন কীভাবে?
গত বছর ১৫ ডিসেম্বর থেকে দেশের সব টল প্লাজাতে ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির জন্য ফাস্ট্যাগ ব্যবহার বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। হাইওয়েতে টোল-প্লাজায় গাড়ির ভিড় কমাতে এই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। বিভিন্ন পিওএস সেন্টার, অনলাইন স্টোর ও ব্যাঙ্ক থেকে নতুন ফাস্ট্যাগ কেনা যাচ্ছে। ইতিমধ্যেই অনেকে নিজের গাড়ির জন্য ফাস্ট্যাগ কিনে নিয়েছেন। যদিও ফাস্ট্যাগ কেনার পরে তা অ্যাকটিভেট করে ব্যালেন্স ভরলে তবেই টোল প্লাজায় ব্যবহার করা যাবে।

ফাস্ট্যাগ কেনার পরে কীভাবে অ্যাকটিভেট করে ব্যালেন্স ভরবেন বুঝতে পারছেন না? দেখে নিন উপায়।
দুটি উপায়ে ফাস্ট্যাগ অ্যাকটিভেট করা যায়। স্মার্টফোনে মাই ফাস্ট্যাগ অ্যাপ ব্যবহার করে ও নিকটবর্তী ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে এই কাজ করা যাবে।
প্রথম পদ্ধতি: মাই ফাস্ট্যাগ অ্যাপ ব্যবহার করে
আমাজনের মতো অনলাইন রিটেলারের কাছ থেকে ফাস্ট্যাগ কিনলে নিজেই অ্যাকটিভেট করে নিতে পারবেন। এই জন স্মার্টফোনে মাই ফাস্ট্যাগ অ্যাপ ডাউনলোড করতে হবে। এর পরে অ্যাপের মধ্যে গাড়ির তথ্য দিয়ে নিজের ফাস্ট্যাগ চালু করা যাবে।
দ্বিতীয় পদ্ধতি: নিকটবর্তী ব্যাঙ্ক ব্রাঞ্চে গিয়ে
যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ফাস্ট্যাগ লিঙ্ক করে নেওয়া যাবে। ব্যাঙ্ক থেকে ফাস্ট্যাগ অ্যাকটিভেশনের জন্য কেওয়াইসি শেষ করতে হবে। এই জন্য ব্যাঙ্ককে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট জমা দিতে হবে। এর পরে ব্যাঙ্ক থেকে ফাস্ট্যাগ অ্যাকটিভেট হয়ে যাবে।
ফাস্ট্যাগ রিচার্জ করবেন কীভাবে?
সাধারণত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ফাস্ট্যাগ লিঙ্ক থাকে। ব্যালেন্স যোগ করার সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিজে থেকেই টাকা কেটে নেবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক না করে এনএইচএআই প্রিপেড ওয়ালেটের সাথে কানেক্ট করেও ফাস্ট্যাগ রিচার্জ করতে পারবেন। এনএইচএআই প্রিপেড ওয়ালেট থেকেই ফাস্ট্যাগ রিচার্জের টাকা কেটে নেওয়া হবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
