Just In
- 1560 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1567 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1571 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1579 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
আধার নম্বরের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক হয়েছে? জানবেন কীভাবে
কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার আধার নিয়ে অনেক কড়াকড়ি করেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেও এখন আধার সংযুক্তিকরণ মাস্ট। তাছাড়া যাঁরা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন, তাদেরও আধার ইনফো জমা দেওয়া বাধ্যতামূলক। সরকারের নির্দেশ অনুযায়ী এই সংযুক্তিকরণের সময়সীমা ২০১৭-র ৩১ ডিসেম্বর থেকে বেড়ে হয়েছে এ বছরের ৩১ মার্চ।

স্বাভাবিক ভাবেই আপনার কাছে নিশ্চয়ই মেসেজ আসতে শুরু করেছে এই সংযুক্তিকরণের জন্য। আদৌ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ হয়েছে কি না, তা আপনি অনায়াসে জানতে পারবেন আপনার ফোন বা ডেক্সটপ থেকে। ডেক্সটপ থেকে যদি যেতে চান তবে,
ধাপ ১- আধারের অফিসিয়াল ওয়েবসাইট www.uidai.gov.in-এ যান।
ধাপ ২- ক্লিক করুন 'Check Aadhaar & Bank Account Linking Status'-এ
ধাপ ৩- এরপর আপনাকে আধার নম্বর এবং সিকিওরিটি কোড দিতে বলা হবে
ধাপ ৪- আধার ডেটাবেসে আপনার যে মোবাইল নম্বরটি রয়েছে, সেই নম্বরে চলে আসবে ওটিপি।
ধাপ ৫- ওটিপি দিন, লগ ইন করুন।
এবার মোবাইল নম্বর থেকে যদি চেক করতে চান, তার উপায় দেখে নিন।
ধাপ ১- ডায়াল করুন *99*99*1# (এ জন্য আপনার ৫০ পয়সা কাটবে)
ধাপ ২- এরপর আপনার বারো ডিজিটের আধার নম্বরটি চাওয়া হবে।
ধাপ ৩- আধার নম্বর দেওয়ার পর কনফার্মেশন চাওয়া হবে। ভুলত্রুটি হলে ঠিক করে নেবেন, না হলে কনফার্ম প্রেস করবেন।
ধাপ ৪- কনফার্মড হওয়ার পর কোন ব্যাঙ্কের সঙ্গে আপনার আধার লিঙ্ক রয়েছে, তা দেখিয়ে দেবে।
লেটেস্ট কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার আধারের সঙ্গে যুক্ত, এই পদ্ধতিতে কিন্তু সেটাই দেখা যাবে। অনেকগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে কিন্তু ব্যাঙ্কে গিয়ে খোঁজ নিতে হবে। আর তাছাড়া যাদের আধারের সঙ্গে মোবাইল নম্বরের যোগ রয়েছে, তারাই এই সুবিধা পাবেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
