Just In
- 1409 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1417 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1420 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1428 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ইন্সটলের আগেই কিভাবে জানবেন আপনার ডাউনলোড করা APK ফাইলটি আপনার অ্যানড্রয়েডের জন্য সুরক্ষিত কি না?
অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে সবথেকে বড় সুবিধা অবশ্যই ইউজার কাস্টোমাইজেশান। যেমন আপনি যদি কোন অ্যাপ ডাউনলোড করতে চান তবে প্লে স্টোর ছাড়াও সেই অ্যাপের APK ফাইল এর মাধ্যমে সাইডলোড করতে পারেন যে কোন অ্যাপ।

আপনার অ্যানড্রয়েড ফোনের সেটিংস থেকে আননোন সোর্স অপশানটি এনেবেল করে দিলেই APK ফাইলের মাধ্যমে আপনি যে কোন অ্যাপ সাইডলোড করে নিতে পারবেন। কিন্তু এই এই APK ফাইলগুলিতে অনেক সময় থেকে যায় বিভিন্ন ম্যালওয়ার। কিভাবে জানবেন আপনি যে APK ফাইলটি সাইডলোডের জন্য ডাউনলোড করেছেন তা আপনার ফোনের জন্য সুরক্ষিত কি না?
এর জন্য ইন্সটল করার আগে আপনার APK ফাইলটি স্ক্যান করে নেওয়া জরুরি।
https://www.virustotal.com ওয়েবসাইটটি ওপেন করে আপনার APK ফাইল সেই ওয়েবসাইটে স্ক্যান করে জেনে নিতে পারবেন আপনার ডাউনলোড করা APK ফাইলটি সুরক্ষিত কি না? তবে এই ওয়েবসাইটে APK স্ক্যান করতে গেলে সেই ফাইলের সাইজ 128MB বা তার কম হতে হবে।
গত ২০১২ সালে এই কোম্পানিটি কিনে নেয় গুগুল। এটি একটি নন প্রফিট এনটিটি। ফলে এই ওয়েবসাইতের রেজাল্ট ভরসাযোগ্য বলেই মনে করেন বিশেষজ্ঞরা।
২. NViso ApkScan
APK ফাইল স্ক্যান করার জন্য আর একটি টুল NViso ApkScan। এছাড়াও এই টুলে APK ফাইলের সম্পূর্ণ বিস্তারে বিবরন দিয়ে দেবে আপনাকে। এই ওয়েবসাইটে নেই কোন ফাইল সাইজ লিমিট। প্রায় সব অ্যানড্রয়েড ফোরামেই এই ওয়েবসাইট ব্যাবহারের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
৩. Hash Droid
আপনার ডাউনলোড করা APK সুরক্ষিত কিনা জানার আরও এক উপায় Hash Droid। প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করুন। এরপর আপনার ফোনের এই অ্যাপের মাধ্যমেই জেনে নিতে পারবেন আপনার APK ফাইল আপনার ফোনের জন্য কতটা সুরক্ষিত।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications