ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন? টাকা ফিরে পাবেন কীভাবে?

By Gizbot Bureau
|

ডিজিটাল দুনিয়ায় যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো খুবই সহজ হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে টাকা পাঠানে প্রায় সঙ্গে সঙ্গেই অন্য অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। তবে কোন কারণে ভুল অ্যাকাউন্টে টাকা পাঠালে কী করবেন? অনেক সময় ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানোর পরে তা ফেরত পেলেও কিছু ক্ষেত্রে সেই অ্যাকাউন্টের মালিক টাকা ফেরত দিতে অস্বীকার করেন। ভুল অ্যাকাউন্টে টাকা পাঠালে তা ফেরত পাওয়ার উপায় জেনে নিন।

ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন? টাকা ফিরে পাবেন কীভাবে?

সাধারণ এক মিনিটের কম সময়ে একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব। ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠালে আইডি, কিউআর কোড অথবা মোবাইল নম্বর ব্যবহার করে টাকা পাঠানো গেলেও অনলাইন ট্রান্সফারে বেনিফিশিয়ারির একাধিক তথ্য অ্যাড করতে হয়। তাঁর পরেই টাকা পাঠানো সম্ভব হয়।

রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানাচ্ছে যে কোন সময় ট্রান্সফারের আগে যে ব্যক্তি টাকা পাঠাচ্ছেন তাঁর দায়িত্ব বেনিফিশিয়ারি আইডি সঠিকভাবে বসানো। তাই একবার টাকা পাঠানো হয়ে গেলে যে ব্যাক্তির অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে সেই ব্যক্তির অনুমতি ছাড়া টাকা ফিরে পাওয়া প্রায় অসম্ভব। আর এই কারণেই টাকা পাঠানোর আগে সব সময় বেনিফিশিয়ারির সব তথ্য সঠিকভাবে যাচাই করে নেওয়া উচিত। তবে এর পরেও কিছু ক্ষেত্রে ভুল হয়ে যায় ও সেই কারণে আপনি নিজের অর্থ খোয়াতে পারেন।

ভুল অ্যাকাউন্টে টাকা পাঠালে কী কী করবেন? দেখে নিন:

স্টেপ ১। ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন বোঝার সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে ব্যাঙ্ক আধিকারিককে সেই তথ্য জানান। কাছে ব্যাঙ্কের ব্রাঞ্চ থাকলে ব্যাঙ্কে গিয়ে কোন অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইছিলেন ও কোন অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন তা ব্যাঙ্ক আধিকারিকদের জানান।

স্টেপ ২। এর পরে আপনার পক্ষ থেকে যে ব্যক্তির অ্যাকাউন্টে ভুল করে টাকা পাঠিয়েছেন সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারেন ব্যাঙ্ক আধিকারিকরা। সেই ব্যক্তি টাকা ফিরিয়ে দিতে চাইলে আপনার অ্যাকাউন্টে টাকা ফিরে আসবে।

স্টেপ ৩। এই সময় সেই ব্যক্তি টাকা ফেরত দিনে অস্বীকার করলে আপনি আইনি পরামর্শ নিতে পারেন। এই জন্য অনেকটা সময় ও অর্থ নষ্ট হতে পারে।

ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে সাবধানতা অবলম্বন করবেন কীভাবে?

১। টাকা পাঠানোর আগে বেনিফিশিয়ারির সব তথ্য সঠিকভাবে বসানোর দায়িত্ব যে ব্যক্তি টাকা পাঠাচ্ছেন তাঁর। এই সময় অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড সঠিকভাবে বসাতে হবে। এই নম্বর বসানোর পরে তা একাধিকবার যাচাই করে নিন।

২। প্রথমেই বড় অঙ্কের টাকা না পাঠিয়ে শুরুতে অল্প অঙ্কের টাকা পাঠান। সেই টাকা সঠিক অ্যাকাউন্টে পৌঁছলে তবেই বড় অঙ্ক ট্রান্সফার করুন।

৩। টাকা পাঠানোর আগে লোকাল ব্রাঞ্চের যে কোন আধিকারিকের ফোন নম্বর নিজের কাছে রাখুন। কোন কারণে ভুল অ্যাকাউন্টে টাকা পাঠালে সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করুন।

Best Mobiles in India

English summary
How To Get Back Your Money After Transfering To Wrong Account: Detailed Step By Step Guide

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X