Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
অনলাইনে রান্নার গ্যাস কানেকশনের আবেদন জানাবেন কীভাবে?
নতুন রান্নার গ্যাস কানেকশন নেওয়ার ঝক্কি অনেক। এই জন্য গ্যাস অফিসে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে। সম্প্রতি অনলাইনে বাড়ি বসেই নতুন গ্যাস কানেকশনের জন্য আবেদন জানানো সম্ভব। অনলাইনে ভারত গ্যাস, ইন্ডেন আর এইচপি গ্যাস কানেকশনের আবেদন জানানো যাবে। এই জন্য সব কোম্পানি নিজস্ব অ্যাপ নিয়ে এসেছে। যে কোন পরিষেবা এই অ্যাপ ব্যবহার করে করা সম্ভব।

বাড়িতে নতুন এল পি গ্যাস কানেকশন নেওয়ার পরিকল্পনা থাকলে দোকানে গিয়ে লাইনে না দাঁড়িয়ে বাড়ি বসে কীভাবে সহজে অনলাইনে আবেদন জানাবেন? দেখে নিন।
১। শুরুতেই যে কোম্পানির গ্যাস কানেকশন নিতে চান সেই কোম্পানির ওয়েবসাইট ওপেন করুন।
এইচ পি গ্যাস: https://myhpgas.in/myHPGas/NewConsumerRegistration.aspx
ভারত গ্যাস: https://my.ebharatgas.com/LPGServices/ApplyNewConnection
ইন্ডেন: https://cx.indianoil.in/webcenter/portal/Customer
২। নির্দিষ্ট ওয়েবসাইটে লগ ইন করে নিকটবর্তী ডিস্ট্রিবিউটর সিলেক্ট করুন। ডিস্কট্রিবিউটারের নাম জানা থাকলে সার্চ বারে গিয়ে সরাসরি সার্চ করে নিন।
৩। এর পরে নিজের ঠিকানা ও অন্যান্য ব্যক্তিগত তথ্য দিয়ে দিন।
৪। এর পরে পরিচয়ের প্রমাণ আর ঠিকানার প্রমাণ আপলোড করুন।
৫। এই দুই তথ্য আপলোড করার পরে পাসপোর্ট সাইজ ফটো আপলোড করুন।
৬। এবার নতুন কানেকশন নেওয়ার শর্তাবলী পড়ে নিন। শর্তাবলী মঞ্জুর হলে সাবমিট বাটন সিলেক্ট করুন।
৭। এর পরে পেমেন্ট অপশনে পৌঁছে যাবেন। সেখানে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইন পেমেন্ট করতে পারবেন। এছাড়াও থাকছে ডেলিভারির সময় পেমেন্টের অপশন।
৮। নতুন আবেদন গৃহীত হলে একটি রেফারেন্স নম্বর দেওয়া হবে। সেখানে বুকিং স্ট্যাটাস আর কবে নতুন সিলিন্ডার ডেলিভারি হবে জানিয়ে দেওয়া হবে।
এই ভাবে লাইনে না দাঁড়িয়ে বাড়িতে বসেই নতুন রান্নার গ্যাসের সিলিন্ডারের জন্য আবেদন জানাতে পারবেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
