Just In
- 1363 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1371 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1374 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1382 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
নিজের ফোনে iOS 12 পাবলিক বিটা ভার্সান ইনিস্টল করে বন্ধুদের চমকে দিন
এই মাসের শুরুতে WWDC 2018 ইভেন্টে বিশ্বের সামনে iOS 12 এর বিটা ভার্সান নিয়ে এসেছিল অ্যাপেল। এবার iOS 12 এর পাবলিক বিটা ভার্সান ডাউনলোড করে আপনিও লেটেস্ট iOS ব্যবহার বকরতে পারবেন।

iPhone SE বা তার উপরের যে কোন ডিভাইসেই iOS 12 পাবলিক বিটা ভার্সান ইনস্টল করা যাবে। কিন্তু ইনস্টল করার আগে জেনে রাখা প্রয়োজন যে বিটা ভার্সানের যে কোন সফটওয়ার ডেভেলপমেন্ট স্টেজে থাকে। তাই এই অপারেতীং সিটেম ব্যবহার করলে ফোনে একাধিক সমস্যার সম্মুখিন হতে পারেন। তাই প্রাথমিক ফোনে iOS 12 বিটা ভার্সান ইনস্টল না করাই শ্রেয়।
iOS 12 এর স্টেবেল ভার্সান লঞ্চ হতে এখনো ৩-৪ মাস লেগে যাবে। আর সবার আগে আপনি যদি iOS এর নতুন এই ভার্সান ব্যবহার করতে চান তবে দেখে নিন কীভাবে নিজের ফোনে iOS 12 পাবলিক বিটা ভার্সান ডাউনলোড করবেন?
iOS 12 পাবলিক বিটা ভার্সান ডাউনলোড করার জন্য আপনাকে অ্যাপেল বিটা সফটওয়্যার প্রোগ্রামে যোগ দিতে হবে। এরপরে নিজের ডিভাইসকে পাবলিক বিটা ব্যবহারের জন্য নাম লেখাতে হবে। নিজের প্রথমিক ফোনে এই অপারেটিং সিস্টেম ব্যবহার না করাই ভালো। এছাড়াও এই ভার্সান ইনস্টল করার আগে নিজের ডিভাইস সম্পূর্ণ ব্যাক আপ নিয়ে নিন।
iOS 12 এ একাধিক আকর্ষনীয় ফিচার যোগ হয়েছে। কোম্পানি জানিয়েছে পাএওফর্মেন্সে অনেকটা উন্নতি হয়েছে। ক্যামেরা বা কি-বোর্ড অ্যাপগুলি আগের থেকে অনেকটাই তাড়াতাড়ি ওপেন হবে বলে জানিয়েছে অ্যাপেল।
এছাড়াও এবার থেকে নোটিফিকেশান গ্রুপে দেখানো হবে। এই ফিচার অ্যানড্রয়েডে বহু বছর ধরে থাকলেও নতুন iOS 12 এ প্রথম এই ফিচার যোগ হল।
আর যোগ হয়েছে নতুন সিরি শর্টকাট। এর মাধ্যমে এক ভয়েস কমান্ডে একাধিক টাস্ক শেষ করা সম্ভব।
এছাড়াও রাতে ভালো ঘুমের জন্য নতুন ডু নট ডিস্টের্ব মোড লঞ্চ করেছে অ্যাপেল। আর আপনি নিজের ফোনে কত সময় কাটালেন তার হিসাব পাওয়া যাবে নতুন iOS 12 এ।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470














Click it and Unblock the Notifications