Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
বাড়ি বা অফিস থেকে বেরোনোর আগেই জেনে নিন কত দেরিতে চলছে ব্যান্ডেল বা বনগাঁ লোকাল?
লোকাল ট্রেনে চেপে অফিস যেতে হয় রোজ। একেতে ভিড় তার উপরে অসহ্য গরমে প্রান ওষ্ঠাগত। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ার কারনে কোন মতে তাড়াহুড়ো করে একটু খেয়ে ছুটলেন স্টেশনের দিকে। প্ল্যাটফর্মে পৌঁছানোর সাথে সাথেই স্টেশান মাস্টার লাউডস্পিকারে ঘোষনা করলেন ট্রেন ২০ মিনিট দেরিতে আসবে।

এই রকম ঘটনা আমাদের জীবনে মাঝে মধ্যেই ঘটে থাকে। আর এভাবেই অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তবে এই সময়কে এবার থেকে আর নষ্ট হতে না দিয়ে কাজে লাগানোর সময় এসে গিয়েছে। এবার বাড়ি থেকে বেরোনোর আগেই জেনে নিতে পারবেন আপনার ট্রেন কতটা লেট। আর সেই মতো সময় বুঝে বেরোতে পারবেন বাড়ি থেকে।
সেজন্য রয়েছে NTES বা ন্যাশনাল ট্রেন এনকোয়ারি সিস্টেম নামে মোবাইল অ্যাপ। অ্যান্ডরয়েড প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাপটি। অ্যাপটি তৈরি করেছে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস। ভারতীয় রেলের যাবতীয় তথ্যপ্রযুক্তি তৈরির কাজ করে এই সংস্থা।
NTES
ট্রেনের গতিবিধি জানতে প্রথমে NTES অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করতে হবে ফোনে। ফোনে অবশ্যই থাকতে হবে ইন্টারনেট কানেকশন।
ধরা যাক শিয়ালদহ লাইনে অশোকনগর স্টেশন থেকে দমদম জংশন আসবেন আপনি, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ট্রেনের ঘোষণার জন্য। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দেখা নেই ট্রেনের। পকেট থেকে বার করুন মুঠোফোনটি। চালু করুন NTES অ্যাপ।
এবার ট্যাপ করুন 'Live Station' অপশনে।
এবার 'Live Station' লেখা জায়গাটিতে লিখে ফেলুন আপনি যে স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন সেই স্টেশনের নাম। অর্থাত্ এক্ষেত্রে লিখতে হবে Ashoknagar।
নীচে 'Going to Station'-এ লিখে ফেলুন গন্তব্য স্টেশনের নাম। এক্ষেত্রে লিখতে হবে Dum Dum।
এবার ট্যাপ করুন নীচে 'Get Trains' বটনে। সঙ্গে সঙ্গে অশোকনগর স্টেশন থেকে আগামী ২ ঘণ্টায় যতগুলি ট্রেন দমদম জংশন যাবে তার তালিকা পেয়ে যাবেন আপনি। সঙ্গে লাল অক্ষরে দেখা যাবে কতক্ষণ দেরিতে চলছে ট্রেনগুলি। সঠিক সময় চললে লেখা থাকবে RT।
ট্রেনের ওই তথ্যের ওপর ট্যাপ করলে একেবারে নীচে দেখতে পাবেন এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে ওই ট্রেনটি
কোনও ট্রেন বাতিল থাকলে তাও জানিয়ে দেবে অ্যাপটি। কোনও ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত হলে তাও জানা যাবে এই অ্যাপে। যেকোনও লোকাল বা দূরপাল্লার ট্রেনের অবস্থান জানা যাবে NETS অ্যাপ থেকে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
