Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
স্মার্টফোন রুট না করেই ইউটিউব ব্যাকগ্রাউন্ড প্লে করবেন কীভাবে?
অনেকেই ইউটিউব থেকে গান শুনতে পছন্দ করেন। ইউটিউবে গানের বিশাল সম্ভারের জন্য গ্রাহকরা এই অ্যাপ পছন্দ করেন। কিন্তু প্রিমিয়াম সাবস্প্রিপশন না থাকলে গান শোনার সময় স্মার্টফোনের ডিসপ্লে অন করে রাখতে হয়। অ্যাপ অথবা ওয়েবসাইট দুই ব্যবহার করে ইউটিউব ব্যবহার করলেই স্মার্টফোনের ডিসপ্লে অন রাখা বাধ্যতামূলক। যদিও প্রিমিয়াম সাবস্প্রিপশন ছাড়াই স্মার্টফোনের ডিসপ্লে বন্ধ করে ইউটিউব চালানো যাবে। দেখে নিন কীভাবে?

অ্যানড্রয়েড ফোন রুট করে ইউটিউব ব্যাকগ্রাউন্ড প্লে সহ বিভিন্ন ফিচার ব্যবহার করা যায়। যদিও এই প্রতিবেদনে ফোন রুট না করেই ইউটিউব ব্যাকগ্রাউন্ড প্লে এর উপায় জানানো হয়েছে। মাত্র কয়েক মিনিটে আপনি চাইলে এই পদ্ধতি দেখে নিতে পারবেন। অ্যানড্রয়েড ফোনে প্লে স্টোর থেকে ভিএলসি প্লেয়ার ডাউনলোড করতে হবে।
ফোন রুট না করেই অ্যানড্রয়েড স্মার্টফোনে ইউটিউব ব্যাকগ্রাউন্ড প্লে করবেন কীভাবে? দেখে নিন।
স্টেপ ১। ফোনে ভিএলসি ফর অ্যানড্রয়েড অ্যাপ ইনস্টল না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
স্টেপ ২। ভিএলসি ডাউনলোড শেষ হলে ইউটিউব ওপেন করুন।
স্টেপ ৩। যে ভিডিও চালাতে চান সেটি ওপেন করুন।
স্টেপ ৪। এবার শেয়ার বাটন সিলেক্ট করে ভিএলসি ফর অ্যানড্রয়েড সিলেক্ট করুন।
স্টেপ ৫। এবার ভিএলসি প্লেয়ারে এই ভিডিও চলতে শুরু করবে। ডান দিকে তিন ডট মেনুতে 'প্লে অ্যাস অডিও’ সিলেক্ট করুন।
এবার আপনার ভিএলসি ফর অ্যানড্রয়েড অ্যাপে ইউটিউব ভিডিওটি অডিও ফাইল হিসাবে চলতে শুরু করবে। ফোনের ডিসপ্লে অফ করে দিলেও প্লে-ব্যাক চালু থাকবে। অর্থাৎ গানা, সাভন, স্পটিফাইএর মতোই কাজ করবে ভিএলসি ফর অ্যানড্রয়েড। নোটিফিকেশন প্যানেল ও লক স্ক্রিন থেকে প্লে ব্যাক কন্ট্রোল করা যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications