Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
Google Chrome দিয়ে কম্পিউটারে ভাইরাস স্ক্যান করবেন কী করে?
ইন্টারনেটে কেউই ১০০% সুরক্ষিত নন। আর তাই ইন্টারনেট ব্যাবহারের সময় সর্বদা সচেতন থাকা প্রয়োজন। ইন্টারনেটে ভর্তি ম্যালিশাশ ওয়াবসাইট, ম্যালওয়ার ও ভাইরাস। এই অস্ত্রগুলি ব্যাবহার করেই হ্যাকাররা ঢুকে পড়েন আপনার কম্পিউটারে। আর তাই হ্যাকারদের হাত থেকে রেহাই প্তে সতর্ক হোন এখনই।

আমরা সবাই কম্পিউটারকে সুরক্ষিত রাখতে অ্যান্টিভাইরাস ব্যাবহার করি। কিন্তু আপনি যদি গুগুল ক্রোম ব্যাবহার করেন তবে ব্রাউজারেই পেয়ে যাবেন সুরক্ষা অপশান। আসুন দেখে নি কীভাবে গুগুল ক্রোমে চালু করবেন এই ম্যালওয়ার স্ক্যানিং এই ফিচার?
ক্রোমের ইনবিল্ট ম্যালওয়ার স্ক্যানার আনলক করবেন কী করে?
নিচের স্টেপগুলি ফলো করে ক্রোমের ইনবিল্ট ম্যালওয়ার স্ক্যানার আনলক করুন।
১. ক্রোম ব্রাউজার খুলুন।
২.ডানদিকে উপরে তিনটি বিন্দু মেনু বাটনে ক্লিক করুন।
৩. এবার 'সেটিংস’ এ ক্লিক করে 'অ্যাডভান্সড’ সিলেক্ট করুন।
৪. এবার স্ক্রিনে একদম নীচে 'ক্লিন আপ কম্পিউটার’ অপশান খুঁজে পাবেন।
৫. এর মধ্যে থাকবে আরও অনেক অপশান “Find and remove harmful software” এ ক্লিক করুন। এটি ক্রোমের ম্যালওয়ার ডিটেক্টিং টুল।
৬. এবার 'Find’ এ ক্লিক করলে ক্রোম আপনার কম্পিউটারে ম্যালওয়ার খোঁজার কাজ শুরু করে দেবে।
৭. স্ক্যান শেষ হয়ে গেলে যদি কিছু খুঁজে পায় তবে তা 'রিমুভ’ এর অপশান দেবে ক্রোম। না পেলে জানিয়ে দেবে “No harmful software found”।
এরপর থেকে কম্পিউটার স্ক্যানের জন্য ক্রোমের অ্যাড্রেস বারে chrome://settings/cleanup লিখে এন্টার প্রেস করলেই চালু হয়ে যাবে এই স্ক্যান। আর এই অপশান যদি কাজ না করে তবে আপনার ক্রোম আপডেট করুন।
এই পদ্ধতিতে ক্রোম নিম্নলিখিত ফাইলগুলি স্ক্যান করে
প্রোগ্রামের মেটাডাটা
কম্পিউটারে যে প্রোগ্রামগুলি চলছে
সার্ভিস ও প্রসেস
শিডিউলড টাস্ক
সিস্টেম রেজিস্ট্রি ভ্যালু
উইন্ডোজ প্রক্সি সেটিংস
আপনি যদি নিজের স্ক্যান রিপোর্ট গুগুল কে পাঠাতে না চান তবে “Report details to Google.” আনচেক করে দিন।
যদিও এই ম্যালওয়ার স্ক্যানে সব ফাইল স্ক্যান হয় না তাই কম্পিউটারে সবসময় একটি অ্যান্টিভাইরাস রাখা উচিত।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications