Just In
- 1409 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1417 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1420 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1428 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
আপনার ভোডাফোন নম্বরে ডবল ডাটা পাওয়া যাবে কী না জানবেন কীভাবে?
ভারতে টেলিকম জগতে প্রতিযোগিতা এখন তুঙ্গে। সব কোম্পানি নিজের গ্রাহককে খুশি করার জন্য একের পর এক অফার নিয়ে আসছে। এই তালিকার সবার উপরে অবশ্যই জিওর নাম থাকবে। তবে পিছিয়ে নেই ভোডাফোন। সম্প্রতি গ্রাহকদের ডবল ডাটা দিতে শুরু করেছে ভোডাফোন। তবে কোম্পানির সব গ্রাহক এই সুবিধা পাবেন না। নির্বাচিত কিছু গ্রাহক নির্দিষ্ট কয়েটি প্রিপেড প্ল্যানে ডবল ডাটা অফার পাবেন।

আপনার নম্বরে এই অফারে আছে কী না জানবেন কীভাবে? কোম্পানি কোন গ্রাহকদের এই অফার দিচ্ছে? এইসব প্রশ্নের উত্তর খুঁজল Gizbot।
আপনার নম্বরে ডবল ডাটা অফার পাওয়া যাবে কী না জেনে নিতে নিজের ভোডাফোন নম্বর থেকে ৫১১১১ টোল ফ্রি নম্বরে ফোন করুন। এই নম্বরে ফোন করলে শুরুতেই IVR এ আপনাকে ভাষা পছন্দ করতে বলবে। এর পরে কোম্পানি আপনাকে জানিয়ে দেবে আপনার নম্বরে এই ডবল ডাটা অফার পাওয়া যাবে কী না।
সূত্র মারফৎ জানা গিয়েছে যে সব গ্রাহক এতোদিন 3G সিম ব্যবহার করতেন সেই গ্রাহক যদি এই অফার লঞ্চের পরে নতুন 4G সিম নিয়ে 4G হ্যান্ডসেটে সেই সিম ঢুকিয়ে ৫১১১১ এ কল করেন তবে গ্রাহক এই অফারের সুবিধা পেতে পারেন। এই কল করার আগে 4G নেটওয়ার্ক সিলেক্ট করা জরুরি। এছাড়াও কোন নম্বরে যদি নিয়মিত রিচার্জ না হয় তবে সেই গ্রাহককে কোম্পানির সার্ভিস ব্যবহারে অনুপ্রাণিত করতে এই অফার দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
কোম্পানির ১৯৯ টাকা, ৩৯৬ টাকা, ৪৫৮ টাকা আর ৫০৯ টাকার প্রিপেড প্ল্যানে এই ডবল ডাটা অফার দিচ্ছে ভোডাফোন। ১৯৯ টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহক রোজ 1.4 GB ডাটা পান। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। নতুন এই অফারে নির্বাচিত গ্রাহকরা এই প্ল্যানে প্রতিদিন 2.8 GB ডাটা পাবেন। এর সাথেই গ্রাহকরা পাবেন আনলিমিটেড কল আর প্রতিদিন বিনামূল্যে ১০০ টি SMS এর সুযোগ।
৩৯৬ টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহক রোজ 1 GB ডাটা পান। এই প্ল্যানের ভ্যালিডিটি ৭০ দিন। তবে অফারে এই প্ল্যানের ভ্যালিডিটি বেড়ে ৮৪ দিন হতে পারে। এর সাথেই নতুন এই অফারে নির্বাচিত গ্রাহকরা এই প্ল্যানে প্রতিদিন 2 GB ডাটা পাবেন। এর সাথেই গ্রাহকরা পাবেন আনলিমিটেড কল আর প্রতিদিন বিনামূল্যে ১০০ টি SMS এর সুযোগ।
৪৫৮ টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহক রোজ 1.4 GB ডাটা পান। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। নতুন এই অফারে নির্বাচিত গ্রাহকরা এই প্ল্যানে প্রতিদিন 2.8 GB ডাটা পাবেন। এর সাথেই গ্রাহকরা পাবেন আনলিমিটেড কল আর প্রতিদিন বিনামূল্যে ১০০ টি SMS এর সুযোগ।
৫০৯ টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহক রোজ 1.4 GB ডাটা পান। এই প্ল্যানের ভ্যালিডিটি ৯০ দিন। নতুন এই অফারে নির্বাচিত গ্রাহকরা এই প্ল্যানে প্রতিদিন 2.8 GB ডাটা পাবেন। এর সাথেই গ্রাহকরা পাবেন আনলিমিটেড কল আর প্রতিদিন বিনামূল্যে ১০০ টি SMS এর সুযোগ।
প্রসঙ্গত নামে আনলিমিটেড বললেও এই সব প্ল্যানেই দিনে ২৫০ মিনিট ও সপ্তাহে ১০০০ মিনিট ভয়েস কলে লিমিট থাকবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications