Just In
- 1497 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1505 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1508 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1516 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
কিভাবে খুঁজে পাবেন আপনার হারানো iPhone?
আপনার iPhone হারিয়ে গিয়েছে? শুরুতেই আমাদের তরফ থেকে আপনাকে সমবেদনা জানাই। কিন্তু আপনার হারানো ফোন খুঁজে পেতে আমরা আপনাকে সাহায্য করতে পারি। 'Find My iPhone' অপশানের মাধ্যমে যেকোন iPhone বা iPad এর লোকেশান জেনে ফেলা যায়। আসুন দেখে নেওয়া যাক কিভাবে খুঁজে পাবেন আপনার হারানো iPhone।

এই অ্যাপটি iPad, iPhone, Apple Watch সহ সব iOS ডিভাইসে কাজ করে। আপনাকে নিজের ইমেল ও অ্যাপেল আইডি দিয়ে এই অ্যাপ সেট আপ করতে হবে। তারপর আপনার ফোন হারিয়ে গেলে যেকোন iOS ডিভাইস বা ম্যাক থেকে আপনার ফোনের সঠিক লোকেশান জেনে নিতে পারবেন।
iOS ডিভাইসের সাহায্যে কিভাবে খুঁজে পাবেন আপনার iPhone
স্টেপ ১। অন্য যে কোন iOS ডিভাইস থেকে Find My iPhone' অ্যাপে যান।
স্টেপ ২। অ্যাপটি ওপেন করে নিজের Apple ID আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
স্টেপ ৩। এবার আপনি ডিসপ্লেতে একটি কম্পাস চিহ্ন দেখতে পাবেন যেখানে বলবে আপনার iPhone খোঁজা হচ্ছে।
স্টেপ ৪। এরপর আপনার কাছে লোকেশান ব্যাবহারের অনুমতি চাইবে অ্যাপটি। সেটি অন করলে একটি ম্যাপে দেখাবে আপনার ফোনটি কোথায় রয়েছে।
স্টেপ ৫। এবার ম্যাপে হারিয়ে যাওয়া ফোনের লোকেশান ম্যাপে দেখে নিন।
স্টেপ ৬। এরপর আপনি যদি চান তবে আপনার হারিয়ে যাওয়া ফোনের সব ডাটা ডিলিট করে দিতে পারেন।
iCloud-এর সাহায্যে কিভাবে খুঁজে পাবেন আপনার iPhone
স্টেপ ১। যেকোন কম্পিউটার থেকে iCloud.com-এ গিয়ে নিজের Apple ID আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
স্টেপ ২। এবার 'Find iPhone' এ ক্লিক করে অপেক্ষা করুন।
স্টেপ ৩। ম্যাপে একটি সবুজ বিন্দু দিয়ে বোঝানো হবে আপনার হারানো ফোনের লোকেশান।
স্টেপ ৪। এবার আপনি কম্পিউটার থেকে ফোনে আওয়াজ করতে পারবেন। আপনি যদি কাছাকাছি কোথাও ফোন হারিয়ে থাকেন তবে ওই আওয়াজেই খুঁজে পেয়ে যাবেন আপনার ফোন। এছাড়াও যদি আপনার ফোন চুরি হয়ে গিয়ে থাকে তবে ফোনের সব ডাটা ডিলিট করে ফেলতে পারবেন আপনি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications