Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
খুব সহজেই হোয়াটসঅ্যাপ চ্যাট লুকিয়ে রাখবেন কীভাবে?
যে কোন চ্যাট সুরক্ষিত রাখতে সম্প্রতি একটি নতুন ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচার শুধুমাত্র টাচ আইডি ও ফেস আইডি ব্যবহার করেই যে কোন চ্যাট ওপেন করা যাবে। বায়োমেট্রিক সুরক্ষা ব্যবস্থা হওয়ার কারণে আপনার সম্মতি ছাড়া কোন ভাবেই তৃতীয় ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট এর নাগাল পাবেন না। আপাতত শুধুমাত্র আইফোন গ্রাহকদের জন্যই এই ফিচার সামনে এসেছে। তবে এন্ড্রয়েড ফোনে এই ফিচার এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আশা করা হচ্ছে অদূর ভবিষ্যতে এন্ড্রয়েড ফোনে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে চ্যাট সুরক্ষিত রাখা যাবে।

তবে আইফোন ও অ্যান্ড্রয়েড এ চ্যাট সুরক্ষিত রাখার অন্য একটি পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিতে আর্কাইভ চ্যাট ব্যবহার করে চ্যাট স্ক্রিন থেকে মুহূর্তে যেকোনো চ্যাট সরিয়ে ফেলা যায়। পরে আবার সেই চ্যাট ফিরে পেলে সব মেসেজ থেকে যাবে। ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে এই ফিচার কাজ করে । আর্কাইভ অপশন এ কোন চ্যাট ডিলিট না করে ফোনের এসডি কার্ডে তা সেভ করে রাখে হোয়াটসঅ্যাপ।
কীভাবে হোয়াটসঅ্যাপ এ চ্যাট আর্কাইভ করবেন? দেখে নিন
অ্যানড্রয়েড
স্টেপ ১। হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
স্টেপ ২। যে চ্যাট আর্কাইভ করতে চান সেটি সিলেক্ট করে হোল্ড করুন।
স্টেপ ৩। উপরে সবুজ রঙের বারের উপর আর্কাইভ আইকন দেখতে পাবেন।
এই উপায় চ্যাট আর্কাইভ করলে আপনার স্ক্রিনে সেই চ্যাট আর দেখা যাবে না।
আইফোন
স্টেপ ১। হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
স্টেপ ২। যে চ্যাট আর্কাইভ করতে চান সেই চ্যাট ডান দিক থেকে বাঁ দিকে সোয়াইপ করুন।
স্টেপ ৩। এবার আর্কাইভ অপশানে ট্যাপ করুন।
আর্কাইভড চ্যাট ফিরে পাবেন কীভাবে?
যে কোন চ্যাট আর্কাইভস করলে তা তালিকায় সবার নিচে চলে যায়।
অ্যানড্রয়েড
স্টেপ ১। হোয়াটসঅ্যাপ চ্যাট এর তালিকা স্ক্রল করে সবার নিচে পৌঁছে যান।
স্টেপ ২। আর্কাইভ চ্যাট এর উপর ট্যাপ করুন।
স্টেপ ৩। একই ভাবে চ্যাট এর ওপর ট্যাপ করে হোল্ড করুন।
স্টেপ ৪। এবার টপ বারে আনআর্কাইভ অপশান সিলেক্ট করুন।
আইফোন
স্টেপ ১। আর্কাইভ চ্যাট ডান দিক থেকে বাঁ দিকে সোয়াইপ করুন।
স্টেপ ২। আন আর্কাইভ সিলেক্ট করুন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
