Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ট্যুইটার ডিরেক্ট মেসেজে ভয়েস নোট পাঠাবেন কীভাবে?
হোয়াটসঅ্যাপের মতোই এবার ট্যুইটার ডিরেক্ট মেসেজেও ভয়েস নোট পাঠানো যাবে। সম্প্রতি নতুন এই ফিচার নিয়ে এসেছে ট্যুইটার। এর ফলে এবার ভারতের ট্যুইটার গ্রাহকরাও ডিরেক্ট মেসেজে ভয়েস নোট পাঠাতে পারবেন।

যদিও পরীক্ষামূলক ভাবে এই ফিচার শুরু করেছে মাইক্রো ব্লগিং ওয়েবসাইটটি। তাই আপনার কাছে এই ফিচার পৌঁছতে কিছুটা সময় লাগতে পারে। ট্যুইটারে গ্রাহকরা ডিরেক্ট মেসেজে সর্বোচ্চ ১৪০ সেকেন্ডের ভয়েস নোট পাঠাতে পারবেন। ট্যুইটারে ডিরেক্ট মেসেজে ভয়েস নোট পাঠাবেন কীভাবে? দেখে নিন।
স্টেপ ১। প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ট্যুইটার অ্যাপ আপডেট করুন।
স্টেপ ২। এবার ট্যুইটার ওপেন করে লগ ইন করুন।
স্টেপ ৩। এবার মেসেজ বিভাগে গিয়ে যে কোন চ্যাট ওপেন করুন।
স্টেপ ৪। টেক্সট বসের ডান দিকে একটি মাইক্রোফোন আইকন দেখতে পাবেন।
স্টেপ ৫। সেই আইকনে ট্যাপ করে রেকর্ডিং শুরু করুন।
স্টেপ ৬। রেকর্ডিং শেষ হলে বাটন ছেড়ে দিন, ভয়েস নোট সেন্ড হয়ে যাবে।
ভারতে ট্যুইটারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ক্রমশ এই মাইক্রো ব্লগিং ওয়েবসাইটের প্রতি মানুষের আকর্ষণ তৈরি হচ্ছে। এর ফলে ভারতের গ্রাহকদের জন্য আরও বেশি করে ফিচার নিয়ে আসছে জ্যাক ডর্সির কোম্পানি। সম্প্রতি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট পাকাপাকিভাবে ব্লক করে শিরোনামে এসেছিল এই মাইক্রো ব্লগিং কোম্পানিটি। অসত্য তথ্য বারবার ট্যুইট করার জন্য ট্রাম্পের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছিল। এই মুহূর্তে বিশ্বব্যাপী ৩৩ কোটি গ্রাহক ট্যুইটার ব্যবহার করেন। এর মধ্যে ভারতে ট্যুইটারের গ্রাহক সংখ্যা প্রায় ১.৭৫ কোটি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications