Just In
- 1542 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1550 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1553 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1561 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার; ডিসঅ্যাপেয়ারিং মেসেজ এনেবেল করবেন কীভাবে?
সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির হল হোয়াটসঅ্যাপ। নতুন ডিসঅ্যাপেয়ারিং মেসেজ ফিচারে ব্যক্তিগত চ্যাট অথবা গ্রুপ চ্যাটে পাঠানো মেসেজ নিজে থেকে সাত দিন পরে ডিলিট হয়ে যাবে। সম্প্রতি নতুন এই ফিচারের খবর নিশ্চিত করেছে মার্কিন মেসেজিং কোম্পানিটি।

সাপোর্ট পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী নতুন ফিচার এনেবেল করলে তা আগে পাঠানো মেসেজের উপরে প্রভাব ফেলবে না। সেটিংস থেকে নতুন অপশন এনেবেল করার পরে পাঠানো মেসেজগুলিই নিজে থেকে ডিলিট হবে। ব্যক্তিগত চ্যাটে এই ফিচার ব্যবহারের জন্য যে কোন ব্যক্তি নিজের সেটিং থেকে এই অপশন এনেবেল করতে পারবেন। যদিও গ্রুপ চ্যাটে শুধুমাত্র গ্রুপের অ্যাডমিন ডিসঅ্যাপেয়ারিং মেসেজ অনশন এনেবেল করতে পারবেন।
এই অপশনে কোন ব্যক্তি যদি সাত দিন হোয়াটসঅ্যাপ না দেখেন তাহলে নিজে থেকেই মেসেজ অদৃশ্য হয়ে যাবে। যদিও নোটিফিকেশন ডিলিট না করলে নোটিফিকেশনে সেই মেসেজ দেখা যাবে।
যদিও কোন মেসেজ ফরওয়ার্ড করা হলে এই ফিচার কাজ করবে না। এছাড়াও গ্রাহক চ্যাট ব্যাক আপ করে রাখলে পরে চ্যাট রিস্টোর হলে সব অদৃশ্য হওয়া মেসেজ ফিরে আসবে।
এছাড়াও ছবি ও ভিডিওর ক্ষেত্রে যে ব্যক্তিকে মেসেজ পাঠাচ্ছেন সেই ব্যক্তির মিডিয়া অটো ডাউনলোড এনেবেল থাকলে মেসেজ ডিলিট হওয়ার পরেও ফোন স্টোরেজে সেই ছবি ও ভিডিওগুলি থেকে যাবে।
যদিও কতদিন পরে মেসেজ অদৃশ্য হবে সেই সময়সীমা বেঁধে দেওয়ার কোন অপশন থাকছে না।
এছাড়াও সম্প্রতি সম্পূর্ণ নতুন আরও এক ফিচার নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। সেই ফিচারে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ ব্যবহার করে চ্যাট থেকেই সরাসরি যে কোন জিনিস বিক্রি করতে পারবেন। ফেসবুকের সঙ্গে হাত মিলিয়ে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে লাভবান হবেন দেশের ছোট ব্যবসায়ীরা। অক্টোবরের শেষে এই ফিচার নিয়ে এসেছিল জনপ্রিয় মার্কিন মেসেজিং কোম্পানিটি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
