Just In
- 1447 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1455 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1458 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1466 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
কনট্যাক্ট লিস্টে অ্যাড না করেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমন্ত্রণ জানাবেন কীভাবে?
ভারত সহ গোটা বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এই অ্যাপে একদিনে যেমন রয়েছে ভয়েস ও ভিডিও কলের সুবিধা অন্যদিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রুপ তৈরি করে বহু মানুষের সঙ্গে একসঙ্গে যোগাযোগ রাখা সম্ভব। বিশেষ করে করোনা অতিমারির পরে হোয়াটসঅ্যাপ গ্রুপের জনপ্রিয়তা আরও বেড়েছে। আজকাল পরিবার ও বন্ধু ছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই সহকর্মীদের যোগাযোগ রাখেন অনেকে। তবে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সর্বোচ্চ ২৫৬ জন যোগ দিতে পারেন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির সময় সকলকে গ্রুপের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে প্রত্যেক ব্যক্তির নম্বর পৃথকভাবে সেভ করে তবেই এই কাজ করা যেত এতদিন। সবে সমস্যার সমাধানে নতুন উপায় নিয়ে হাজির হয়েছে মার্কিন মেসেজিং কোম্পানিটি। সম্প্রতি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমন্ত্রণের জন্য একটি পৃথক লিঙ্ক তৈরি করে সেই লিঙ্ক বিভিন্ন সামাজিক মাধ্যমে দেওয়া সম্ভব। এই লিঙ্কে ক্লিক করে যে কোন হোয়াটসঅ্যাপ গ্রাহক আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে পারবেন।
সব হোয়াটসঅ্যাপ গ্রাহক এই ফিচার ব্যবহার করতে পারবেন। তবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমন্ত্রণের লিঙ্ক শুধুমাত্র গ্রুপ অ্যাডমিনরাই তৈরি করতে পারবেন। কীভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমন্ত্রণ জানানোর লিঙ্ক তৈরি করবেন জানেন না? দেখে নিন এই প্রতিবেদনে।
স্টেপ ১। স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন
স্টেপ ২। যে গ্রুপের আমন্ত্রণ লিঙ্ক তৈরি করতে চান সেই গ্রুপ ওপেন করুন
স্টেপ ৩। গ্রুপের নামের উপরে ট্যাপ করুন
স্টেপ ৪। এবার "ইনভাইট টু গ্রুপ ভায়া লিঙ্ক” অপশন সিলেক্ট করুন
স্টেপ ৬। এখানে আপনি একাধিক অপশন দেখতে পাবেন। লিঙ্ক তৈরি ছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেওয়ার কিউআর কোড তৈরি করতে পারবেন
স্টেপ ৬। এই লিঙ্কে ট্যাপ করে যে কেউ আপনার গ্রুপে যোগ দিতে পারবেন
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications