Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
অনলাইনে কমিক পড়ার সেরা দশটি ওয়াবসাইট
ছোট থেকে বড়, কমিক পড়ার অভ্যাস আছে সকলের। কিন্তু অনলাইনে বিনামূল্যে কমিক সাইট পাওয়া দুষ্কর। বিশেষ করে সাম্প্রতিক মাসের এডিশান অনলাইনে খুউঁজে পেতে অনেক সময় মাথার ঘাম পায়ে ফেলতে হয়। বিভিন্ন ফোরামে একাধিক লঙ্ক খুঁজে পেলেও বেশিরভাগ সময়েই তা কাজ করে না। অথবা পছন্দের কমিক সেই লিন থাকে না।

Marvel
দ্যা অ্যাভেঞ্জার্স, ডেডপুল, স্পাইডারম্যানের মতো মার্ভেল কমিক পছন্দ হলে Marvel.com থেকে কমিক পড়ুন। এই ওয়েবসাইটে ২০,০০০ এর বেশি কমিক রয়েছে। কম্পিউটার, Android ও iOS ডিভাইস থেকে এই কমিক পড়তে পারবেন। নিজের মোবাইলের ১২ টি কমিক সেভ করে অফলাইনে পড়তে পারবেন।

DC Kids
মার্ভেলের মতো DC কমিক পড়ার আনলিমিটেড কোন ওয়েবসাইট নেই। যদিও শিশুদের জন্য তৈরী একটি ওয়েবসাইটে অনেক কমিক রয়েছে। এখানেই ব্যাটম্যান, সুপারম্যানের কমিক পড়তে পারবেন। যদিও বিশাল কালেকশান পাওয়া যাবে না এই ওয়েবসাইটে।

ComiXology
এই ওয়েবসাইটে মাঙ্গা, ইন্ডি ও গ্রাফিক নোভেলের সাথেই জনপ্রিয় একাধিক কমিক পড়তে পারবেন। এই ওয়েবসাইটে অজস্র কমিক বিনামূল্যে পড়া সম্ভব। কিন্তু আনলিমিটেড অ্যাকসেসের জন্য মান্সে ৫.৯৯ মার্কিন ডলার খরচ করতে হবে। এর পরেই ১০,০০০ গ্রাফিক নোভেল, কমিক আপনার পকেটে চলে আসবে।

Comic Book Plus
বিশাল কমিক, কমিক স্ট্রিপ ও পাল্প ফিকশানের সংগ্রহ হয়েছে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে সব কমিক বিনামূল্যে পড়া সম্ভব। Comic Book Plus ওয়েবসাইটে ইংরাজী ছাড়াও অন্য ভাষার কমিক পড়া যাবে।

DigitalComicMuseum
খুব সহজেই Digital Comic Museum-এ একটি অ্যাকাউন্ট খুলে ওয়েবসাইটের সব কমিক ডাউনলোড করে নিতে পারবেন। এই জন্য কোন টাকা দিতে হবে না। এই ওয়েবসাইটের লক্ষ্য বিশ্বব্যাপী কমিককে ছড়িয়ে দেওয়া।

Comic Blitz
এই ওয়েবসাইটে কোন মার্ভেল, DC কমিক না থাকলেও একাধিক ভালো ইন্ডি পাবলিশারের কমিক পেয়ে যাবেন। Dynamite, Valiant and Valiant Classic, IDW আর Zenoscope এর মতো জনপ্রিয় কমিকগুলি Comic Blitz এ পেয়ে যাবেন।

Newsarama
বিনামূল্যে কমিক ছাড়াও Newsarama ওয়েবসাইটে আরও কনে কনটয়েন্ট পেয়ে যাবেন। কল্পবিজ্ঞান ভালোবাসলে এই ওয়েবসাইটে আপনি একাধিক আকর্ষনীয় লেখা ও কমিক পেয়ে যাবেন।

ElfQuest
এটি মার্কিন যক্তরাষ্ট্রের সবথেকে বেশিদিন ধরে চলা স্বাধীন কমিক ওয়েবসাইট। এই ওয়েবলাইটে ২ কোটি কমিক ও গ্রাফিক নোভেল পেয়ে যাবেন।

Internet Archive
Internet Archive একটি নন প্রফিট ডিজিটাল আর্কাইভ। এই প্ল্যাটফর্ম থেকে ওয়েবপেজ, বই, অডিও রেকর্ডিং, ভিডিও, ছবি পাওয়া যায়। এই ওয়েবয়াইটে পাওয়া ১.১ কোটি বইয়ের একটি বিশাল অংশ কমিক বই।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications