Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
স্মার্টফোনের পাশাপাশি সঙ্গে রাখুন সাধারণ ফোন। সময় বাঁচান, পেয়ে যান একাধিক সুবিধা...
যত দিন যাচ্ছে ততই স্মার্টফোনের জনপ্রিয়তা বেড়েই চলেছে। টেকনোলজির বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্মার্টফোনের চাহিদা। প্রযুক্তির সিংহভাগই এখন যেন এই স্মার্টফোনের দখলে। কিছুদিন আগেও মোবাইল ফোন বলতে আমরা বুঝতাম কথা বলার একটি যন্ত্র। কিন্তু টেকনোলজি যত বাড়ছে, ততই মোবাইল
ফোন ছোটখাটো একটি কম্পিউটারে পরিণত হয়েছে। তবে বেশিরভাগ মানুষ আজকাল স্মার্টফোনে অভ্যস্ত হয়ে পড়লেও অনেকেই আছেন যাঁরা স্মার্টফোন ব্যবহারের সঙ্গে সঙ্গে অন্য একটি সাধারণ ফোনকে ব্যাকআপ অপশন হিসেবে রাখতে চান।

নিঃসন্দেহে একটি সাধারণ ফোনের তুলনায় স্মার্টফোনের কার্যকারিতা অনেক বেশি। কিন্তু অনেকেই স্মার্টফোন ব্যবহার করা সত্ত্বেও একটি সাধারণ ফোনকে সেকেন্ডারি অপশন হিসেবে রাখতে চান। কারণ তাঁদের মতে, এর ফলে তাঁদের সময়ের অপব্যবহার অনেক কম হয়। ভাবছেন তো, তা কি করে সম্ভব? একটু ভালো
করে ভেবে দেখুন, এই কাজটা আপনি, আমি প্রায় সকলেই করে থাকি।
Xiaomi নিয়ে আসছে নতুন মডেলের ফোন MI 6, জেনে নিন সেই নতুন ফোনের ফিচার্স এবং দাম
কাজের ফাঁকে ফোনের ঘণ্টি বাজল... ব্যস! সঙ্গে সঙ্গে কাজ ফেলে বসে গেলেন বন্ধুর পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজের রিপ্লাই দিতে। কিংবা বসে বসে ফেসবুকে অন্যের পোস্টে লাইক আর কমেন্ট করতে শুরু করে দিলেন। আর আপনার কাজ পড়ে রইল কাজের মতো। এইধরণের সমস্যা এড়ানোর জন্য অনেকেই আছেন যাঁরা কাজের সময় শুধুমাত্র ফোন এবং মেসেজ করার জন্যই ফোন ব্যবহার করতে চান। তাই তাঁরা স্মার্টফোনের পাশাপাশি সেকেন্ডারি অপশন হিসেবে রাখতে চান কম ফিচারবিশিষ্ট ফোনকে।
ঠিক কী কী কারণে স্মার্টফোনের পাশাপাশি একজন ব্যক্তির একটি সাধারণ ফোনও ব্যবহার করা উচিত, তা আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানাব আমরা।

দীর্ঘস্থায়ী ব্যাটারি
যখন আপনি কোথাও বেড়াতে যান বা কাজের জন্য বাইরে কোথাও যান, তখন খুব স্বাভাবিকভাবেই আপনার স্মার্টফোনের চার্জ দ্রুত কমতে থাকে। পাওয়ার ব্যাঙ্ক না থাকলে তখন আপনাকে নানা সমস্যার মধ্যে পড়তে হয়। ঠিক এই জায়গাতেই ত্রাতা হয়ে ওঠে একটি সাধারণ ফোন। একবার সেই ফোনে চার্জ দিলে মোটামুটি ২-৩ দিনের জন্য নিশ্চিন্ত হওয়া যায়। ফোনে কথা বললেও চার্জ খুবই কম খরচ হয়।

বাহুল্যবর্জিত এবং সস্তা
কিছু কিছু সাধারণ ফোনের দাম খুবই কম হয়, মাত্র ১২০০ বা ১৫০০ টাকা। সেই ফোনগুলিতে অন্যান্য স্মার্টফোনের মতো একাধিক অ্যাকসেসরিজও থাকেনা।
ফলে কোনও কারণে ফোনটি খারাপ হয়ে গেলে কোনওরকম ঝামেলা ছাড়াই সেটি পরিবর্তন করা যায়। তাছাড়া, এই ফোনগুলি অপেক্ষাকৃত হালকা হওয়ায় খুব সহজেই পকেটে ফিট করে যায়। ফলে বিভিন্ন জায়গায় ঘুরতে-বেড়াতে গেলে কোনওরকম সমস্যাই হয়না।

কানেকটিভিটি বা যোগাযোগ
যখন স্মার্টফোনের বদলে আপনি একটি সাধারণ ফোন ব্যবহার করেন, তখন আপনি বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের সঙ্গে বেশি সময় কাটাতে পারেন। কারণ সেক্ষেত্রে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে চ্যাট করার বদলে বন্ধু বা আত্মীয়দের সরাসরি ফোন করবেন আপনি। তাছাড়া সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ বেশি ব্যবহার না করলে আপনার অনেকটা সময়ও বেঁচে যাবে।

টেকসই ফোন
স্মার্টফোনের তুলনায় সাধারণ ফোনগুলি অনেক বেশি টেকসই হয়। এর পাশাপাশি সাধারণ ফোনে টর্চ, রিমাইন্ডারের সুবিধাও পাওয়া যায়।

মিডিয়া অ্যাপস
এখন কিছু কিছু সাধারণ ফোনে MP3 প্লেয়ার, ক্যামেরা, ইউটিউব সমেত আরও অনেকরকম সুবিধা পাওয়া যায়। সম্প্রতি লাভা একটি 4G কানেক্ট M1 ফিচার ফোন লঞ্চ করেছে যা টেকনোলজির দিক থেকেও অনেক উন্নত।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
