শুরু হল অ্যামাজন EMI ফেস্ট অফার; নো কস্ট EMI তে পাওয়া যাচ্ছে জনপ্রিয় এই স্মার্টফোনগুলি

By Gizbot Bureau
|

নো কস্ট EMI ভারতের গ্রাহকদের কাছে নতুন কোন নাম নয়। ইতিমধ্যেই জনপ্রিয় ই কমার্স ওয়েবসাইটগুলি একাধিক প্রোডাক্টে কোন সুদ ছাড়াই EMI এর মাধ্যমে বিক্রি করেছে। নো কস্ট EMI তে গ্রাহককে EMI এর সুদের টাকা থেকে ছাড় দেয় কোম্পানি। গ্রাহকদের EMI এর মাধ্যমে বিভিন্ন জিনিয় কিনতে আগ্রহী করতে এই ধরনের অফার চালু করে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো কোম্পানিগুলি। এবার জনপ্রিয় একাধিক ফোনে নো কস্ট EMI অফার নিয়ে হাজির হল অ্যামাজন। কোম্পানির এই EMI ফেস্ট অফার ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। আসুন দেখে নেওয়া যাক কোন ফোনে নো কস্ট EMI অফার দিচ্ছে অ্যামাজন।

শুরু হল অ্যামাজন EMI ফেস্ট অফার; নো কস্ট EMI তে পাওয়া যাচ্ছে জনপ্রিয়

OnePlus 6

OnePlus 6 স্পেসিফিকেশান

ডুয়াল সিম OnePlus 6 এ প্রিলোডেড থাকবে লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও ৮.১। OnePlus 6 এ রয়েছে ৬.২৮ ইঞ্চি FHD+ full Optic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। OnePlus 6 এর ভিতরে রয়েছে লেটেস্ট Snapdragon 845 প্রসেসসার সাথে 6GB/8GB RAM আর Adreno 630 GPU।

লেটেস্ট OnePlus 6 এ রয়েছে ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারী সেন্সারটি ১৬ মেগাপিক্সেল ও সেকেন্ডারী ২০ মেগাপিক্সেল সেন্সার রয়েছে এই রিয়ার ক্যামেরায়। প্রাইমারী ক্যামেরাতে অপ্টিকাল ও ইলেকট্রনিক দুই ইমেজ স্টেবিলাইজেশানের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় তোলা যাবে ৪৮০ ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশান ভিডিও। নতুন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে পোট্রেট মোড। এছাড়াও এই ক্যামেরায় রয়েছে ফেস আনলকের ফিচার। এর মাধ্যমে মাত্র ০.৪ সেকেন্ডে আনলক হয়ে যাবে আপনার ফোন।

OnePlus 6 এ রয়েছে 3300 mAh ব্যাটারি। এর সাথেই রয়েছে কোম্পানির জনপ্রিয় ড্যাশ চার্জিং টেকনোলজি। কোম্পানির দাবি মাত্র ৩০ মিনিটের চার্জে এই ফোন সারাদিন চলতে সক্ষম।

Realme 1

Realme 1 এর পিছনে রয়েছে ফাইবার বডি। যার ফিনিশ খানিকটা হিরের মতো দেখতে। নতুন এই ফোনের সামনে রয়েছে ৬ ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ৪০৩ পিপিয়াই এর এই ডিসপ্লে তে দারুন শার্পনেস পাওয়া যাবে।

ফোনের ভিতরে রয়েছে MediaTek MT6771 প্রসেসার। আগেই জানানো হয়েছে 3GB RAM ও 32GB স্টোরেজ, 4GB RAM আর 64GB স্টোরেজ, 6GB RAM আর 128GB স্টোরেজ তিনটি স্টোরেজ ও RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন এই ফোনটি। Realme 1 এ প্রিলোডেড থাকবে লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও ৮.১, এর উপরেই চলবে কোম্পানি নিজস্ব কালারওএস ৫.০। ফোনের ব্যাটারি 3410 mAh।

Realme 1এ রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় পাওয়া যাবে ডিএসেলার এর মতো বোকে এফেক্ট। এছাড়াও Realme 1 এ রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়াও নতুন এই ফোনে রয়েছে ফেস আনলকের মতো আধুন সব স্মার্টফোনের ফিচার। যদিও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে না নতুন Realme 1 এ।

Moto G6

Moto G6 এ রয়েছে 5.7 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে রয়েছে 1.8GHz অক্টাকোর Snapdragon 450 চিপসেট, Adreno 506 GPU, 32GB / 64GB ইন্টারনাল স্টোরেজ আর 3GB / 4GB RAM। Moto G6 এ চলবে স্টক Android 8.0 Oreo অপারেটিং সিস্টেম। Moto G6 এ থাকবে ডুয়াল সিম সাপোর্ট। Moto G6 এর পিছনে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় রয়েছে একটি 12MP প্রাইমারী সেন্সার আর 5MP সেকেন্ডারী সেন্সার আর ফোনের পিছনে থাকবে একটি ডুয়াল টোন ফ্ল্যাশ। আর ফোনের সামনে থাকবে একটি 165MP ফ্রন্ট ক্যামেরা আর একটি LED ফ্ল্যাশ।

মাইক্রো এস ডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত বাড়িয়ে নাওয়া যাবে এই ফোনের স্টোরেজ। কানেক্টিভিটির জন্য নতুন Moto G6 এ থাকবে 4G LTE, WI-Fi, USB Type-C, NFC, 3.5মিমি হেডফোন জ্যাক আর Bluetooth 4.2। এছাড়াও ফোনের ভিতরে আছে একটি 3000mAh ব্যাটারি। এই ফোনে থাকবে টার্বো চার্জিং এর সুবিধা। ইন্ডিগো আর সিলভার কালার অপশানে পাওয়া যাবে নতুন Moto G6।

Honor 7C

Honor 7C তে রয়েছে রয়েছে ৫.৯৯ ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে। ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। Honor 7C তে রয়েছে একটু বেশি পাওয়ারফুল স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসার। সাথে রয়েছে 3GB/4GB RAM আর 32GB/64GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনেও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে মেমোরি।

Honor 7C তেও রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরায় আছে একটি ১৩ মেগাপিক্সেল ও একটি ২ মেগাপিক্সেল সেন্সার। Honor 7C তে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সাথে রয়েছে সেলফি ফ্ল্যাশ। এছাড়াও আর রয়েছে রয়েছে ফেস আনলক ফিচার। এছাড়াও এই ফোনে রয়েছে 3000 mAh ব্যাটারি।

Nokia 6.1

Nokia 6.1 এ রয়েছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৩০ প্রসেসার, 4GB RAM আর 64GB ইন্টারনার স্টোরেজ। যদিও মাইক্রোএডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে এই ফোনের মেমোরি। Nokia 6.1 এ প্রি-লোডেড থাকবে লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও ৮.১।

Nokia 6.1 এ রয়েছে ১৬ মেগাপিক্সেল ডুয়াল রিয়ের ক্যামেরা। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর সাথেই রয়েছে VoLTE, Wifi ও অন্যান্য সব কানেক্টিভিটির সুবিধা।

Best Mobiles in India

English summary
Amazon India came up with an EMI Fest. Buyers will receive an additional 10 percent cash back on their purchase under the EMI scheme. Here are the list of best phones to purchase.

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X