Android One আর Android-এর তফাৎ কি?

লঞ্চ হল লেটেস্ট Android One ডিভাইস Xiaomi Mi A1। কিন্তু Android One আর Android-এর তফাৎ কি? আসুন দেখে নেওয়া যাক।

By Satyaki Bhattacharyya
|

বহুদিন বাদে Xiaomi Mi A1-এর হাত ধরে ভারতের বাজারে ফিরে এলো Android One। এই ফোনে Android P পর্যন্ত আপডেট পাওয়া যাবে এবং ক্যামেরা, Mi Store shopping portal আর Mi Remote app এই তিনটি প্রি-ইন্সটলড অ্যাপ থাকবে এই ফোনে।

Android One কি?

Android One কি?

গত ২০১৪ সালে গ্রাহকদের কম দামে স্টক Android ব্যাবহারের জন্য লঞ্চ হয়েছিলো এই প্রোজেক্ট। শুরুর দিকে Micromax, Karbonn, Spice-এর মতো কোম্পানির সাথে হাত মিলিয়ে ৬,২৯৯ টাকায় ফোন বিক্রি শুরু হয়েছিল। ভারতে কিছুটা সাফল্য পাওয়ার পর ধীরে ধীরে পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, ফিলিপিন্স, বাংলাদেশ, নেপালের মতো দেশেও লঞ্চ হয় এই ফোনগুলি।

Android আর Android One-এর মধ্যে পার্থক্য কি?

Android আর Android One-এর মধ্যে পার্থক্য কি?

সাধারনত যেকোন ফোন কোম্পানি Android অপারেটিং সিস্টেমের উপর তাদের নিজেদের প্রচুর অ্যাপ ইনস্টল করে বিক্রি করে। এই অ্যাপগুলি কোন ভাবেই ফোন থেকে তাড়ানো যায় না। বেশিরভাগ গ্রাহক এই অ্যাপগুলি কোনদিনই ব্যাবহার করেন না।

কিন্তু অ্যাপগুলি যেগেতু আপনার সিস্টেম পার্টিশানে ইনস্টলড থাকে তাই ক্রমাগত আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ফলে নষ্ট হয় আপনার ফোনের RAM ও ব্যাটারি।

কিন্তু Android One সিরিজের ফোনগুলি অন্য কোম্পানি বানালেও থাকে শুধুমাত্র স্টক Android। কোম্পানির কোন সফওয়ার এতে থাকে না। ফলে ফোন অনেক ফাস্ট ও স্মুদ হয়। বাড়ে ব্যাটারি ব্যাকআপ।

আর যেহেতু এই ফোনের সফটওয়ার ডেভেলপমেন্টের দায়িত্বে থাকে গুগুল তাই খুব তাড়াতাড়ি পাওয়া যার নতুন Android ভার্সানের আপডেট। ফলে সবসময় আপ-টু-ডেট থাকে আপনার স্মার্টফোনটি।

নিচে দেখে নেওয়া যাক Xiaomi Mi A1 ছাড়া এখনো পর্যন্ত বাজারে আসা Android One

নিচে দেখে নেওয়া যাক Xiaomi Mi A1 ছাড়া এখনো পর্যন্ত বাজারে আসা Android One

ফোনগুলি

  • Micromax Canvas A1
  • Karbonn Sparkle V
  • Spice Dream UNO
  • Mito Impact
  • Evercoss One X
  • Nexian Journey One
  • Cherry Mobile One
  • QMobile A1
  • Cherry Mobile One
  • MyPhone Uno
  • Lava Pixel V1
  • Infinix Hot 2 X510
  • Infinix Hot 2 X510
  • Bq Aquaris A4.5
  • Cherry Mobile One G1
  • i-mobile IQ II
  • General Mobile 4G
  • Y!Mobile Kyocera S2
  • Y!Mobile Sharp S1
  • Y!Mobile Sharp 507SH, Android One
  • General Mobile 5 Plus
  • General Mobile 6
  • Y!Mobile Sharp X1

Best Mobiles in India

English summary
Google's Android One made it's come back in the Indian market with Xiaomi Mi A1 in India. Check out the major difference between Android and Android One

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X