Just In
- 1363 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1371 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1374 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1382 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
২৫,০০০ টাকার নীচে সেরা ১৩ টি স্মার্টফোন
২৫,০০০ টাকার নীচে নিয়মিত নতুন স্মার্টফোন লঞ্চ হচ্ছে ভারতে। কোন ফোনে ক্যামেরা ভালো তো কোন ফোনে রয়েছে বড় ব্যাটারি। আবার কোন ফোনের পাররফর্মেন্স সবার থেকে এগিয়ে। কিন্তু ফোন কেনার আগে বাজারের এত স্মার্টফোন দেখে নাজেহাল গ্রাহক। এক নজরে দেখে নিন ভারতে ২৫,০০০ টাকার কম দামে সেরা ১৩ টি স্মার্টফোন।

রিয়েলমি ৫ প্রো ( দাম ১৩,৯৯৯ টাকা থেকে)
এই ফোনে সব থেকে কম দামে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন। মাত্র ১৩,৯৯৯ টাকায় এই ফোনে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। সাথে থাকছে ৪ জিবি র্যাম আর ৬৪ জিবি স্টোরেজ। টপ ভেরিয়েন্টে এই ফোনে থাকছে ৮ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৭১২ চিপসেট।

রিয়েলমি ৫ প্রো ( দাম ১৩,৯৯৯ টাকা থেকে)
রিয়েলমি এক্স ফোনে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা। একাধিক স্টোরেজ ও র্যাম ভেরিয়েন্ট পাওয়া যাবে এই ফোন। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট।

ওপ্পো কে ৩ ( দাম শুরু ১৬,৯৯৯ টাকা থেকে)
এই ফোনেও রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা। তবে এই ফোনে রয়েছে কোম্পানির ভুক চার্জিং। যা ব্যবহার করে জলদি স্মার্টফোন চার্জ করে নেওয়া যাবে। ওপ্পো কে ৩ ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট আর ৬.৫ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে।

ভিভো যেড ১ প্রো (দাম শুরু ১৪,৯৯০ টাকা থেকে)
কম দামে প্রিমিয়াম ফিল দেবে এই ফোন। ডিসপ্লের নীচে থাকছে পাঞ্চ হোল ক্যামেরা। এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৭১২ চিপসেট। সাথে থাকছে ৬ জিবি পর্যন্ত র্যাম।

শাওমি পোকো এফ ১ (দাম শুরু ১৭৯৯৯ টাকা থেকে)
এই ফোনে রয়েছে ২০১৮ সালের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। ফলে এই দামে অন্যান্য যে কোন ফোনের থেকে ভালো পারফর্মেন্স পাওয়া যাবে এই ফোনে। সাথে থাকছে ৪,০০০ মিলি অ্যাম্প ব্যাটারি ৮ জিবি পর্যন্ত র্যাম আর ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।

মোটো ওয়ান অ্যাকশান (দাম শুরু ১৩,৯৯৯ টাকা থেকে)
এই ফোনের দাম শুরু হচ্ছে ১৩,৯৯৯ টাকা থেকে। থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে। অ্যাকশান শট তোলার জন্য এই ফোনে বিশেষ ক্যামেরা থাকছে।

অ্যাপেল আইফোনব ৬এস (দাম শুরু ২৮,৯৯৯ টাকা থেকে)
৩০,০০০ টাকা নীচে এই আইফোন কিনতে পারবেন। যদিও কয়েক বছরের পুরনো আই মডেল। তবে ৩০,০০০ এর নীচে আইফোন কেনার ইচ্ছা থাকলে এই ফোন কিনতে পারেন।

এলজি জি ৭ থিঙ্ক (দাম ২৪,৮৫০ টাকা)
গান শোনার শখ থাকলে এই ফোন কিনতে পারেন। অন্যান্য যে কোন ফোনের থেকে এই ফোনে হেডফোন ব্যাবহার করে ভালো সাউন্ড পাবেন।

এসুস জেনফোন ৫যেড (দাম শুরু ২৩,৯৯৯ টাকা থেকে)
এই ফোনেও পোকো এফ ১ এর মতো স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট রয়েছে। ফলে দুর্দান্ত পারফর্মেন্স পাওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি এ৫০ (দাম ১৮,৪৯০ টাকা)
২০,০০০ টাকার কম দামে এই গ্যালাক্সি ফোনে পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে। তবে এই ফোনের প্রসেসর এই দামে অন্যান্য ফোনের থেকে দুর্বল।

স্যামসাং গ্যালাক্সি এম৪০ (দাম ১৯,৯৯০ টাকা)
এই ফোনে রয়েছে পান্স হোল্ ডিসপ্লে। ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। থাকছে স্ন্যাপড্রাগন চিপসেট।

নোকিয়া ৮.১ (দাম ১৮,৮৯০ টাকা)
থাকছে স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট, অ্যান্ড স্টক অ্যানড্রয়েড অপারেটিনবগ সিস্টেম। আগামী দুই বছর এই ফোনে সব অ্যানড্রয়েড আপডেট পৌঁছে যাবে।

হুয়াওয়েই ওয়াই ৯ প্রাইম (দাম ১৫,৯৯০ টাকা)
এটা সব থেকে কম দামের পপ-আপ সেলফি ক্যামেরার ফোন। থাকছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা আর ৪,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470














Click it and Unblock the Notifications