ভারতে লঞ্চ হল Nokia 3.1 Plus আর Nokia 8110 4G

|

ভারতে নতুন দুটি ফোন লঞ্চ করল HMD Global। এর মধ্যে একটি স্মার্টফোণ ও একটি ফিচার ফোন। Android One প্রোগ্রামের অধীনে Nokia 3.1 Plus ফোনে চলবে Android অপারেটিং সিস্টেম। অন্যদিকে KaiOS অপারেটিং সিস্টেম সহ লঞ্চ হয়েছে কোম্পানির লেটেস্ট ফিচারফোন Nokia 8110 4G। কলার মতো দেখতে হওয়ার জন্য 'বানানা ফোন’ নামেও জনপ্রিয় এই ফোনটি। ইতিমধ্যেই বিশ্ব বাজারে বেশ জনপ্রিয় এই ফোন। এছাড়াও সম্প্রতি KaiOS অপারেটিং সিস্টেমের জন্য লঞ্চ হয়েছে WhatsApp, YouTube এর মতো জনপ্রিয় অ্যাপগুলি। তাই এই ফিচারফোনেও চলবে WhatsApp, YouTube।

ভারতে লঞ্চ হল Nokia 3.1 Plus আর Nokia 8110 4G

ভারতে Nokia 3.1 Plus ও Nokia 8110 4G ফোনের দাম

ভারতে Nokia 3.1 Plus এর দাম ১১,৪৯৯ টাকা। আপাতত শুধুমাত্র 2GB RAM আর 16GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। অন্যদিকে Nokia 8110 4G ফোনের দাম ৫,৯৯৯ টাকা। আগামী ২৪ অক্টোবর থেকে এই ফোন বিক্রি শুরু হবে।

Nokia 3.1 Plus স্পেসিফিকেশান

Nokia 3.1 Plusফোনে রয়েছে একটি ৬ ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio P22 প্রসেসার, 2GB/3GB RAM আর 16GB/32GB স্টোরেজ। Android One প্রগ্রামের অধীনে লঞ্চ হয়েছে Nokia 3.1 Plus। তাই শিঘ্রই লেটেস্ট অ্যানড্রয়েড আপডেট পৌঁছে যাবে এই ফোনে।

ছবি তোলার জন্য থাকছে Nokia 3.1 Plusফোনে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। এই ক্যামেরায় থাকবে একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকবে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। সেলফি তোলার জন্য Nokia 3.1 Plusএ থাকবে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটর জন্য Nokia 3.1 Plusফোনে থাকবে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.1, GPS/ A-GPS, Micro-USB আর ৩.৫ মিমি হেডফোন জ্যাক। এছাড়াও Nokia 3.1 Plusফোনের ভিতরে থাকবে একটি 3500 mAh ব্যাটারি।

Nokia 8110 4G স্পেসিফিকেশান

Nokia 8110 4Gতে রয়েছে 4G LTE কানেক্টিভিটি। এর সাথেই থাকছে কার্ভড ডিজাইন আর স্লাইডিংকি-বোর্ড। Nokia 8110 4G ফোনে থাকছে একটি ২.৪৫ ইঞ্চি QVGA ডিসপ্লে। KaiOS অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 205 প্রসেসার, 512MB RAM আর 4GB স্টোরেজ।

Facebook, Whatsapp, Youtube এর মতো সব জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ চলবে বানানা ফোনে। এছাড়াও Google Maps ব্যবহার করে নেভিগেশান ও Google Assistant ব্যবহার করা যাবে। Nokia 8110 4G ফোনের পিছনে একটি 2MP ক্যামেরা থাকছে। সাথে থাকছে রিয়ার LED ফ্ল্যাশ। ফোনের সামনে কোন ক্যামেরা থাকবে না। বানানা ফোনের ভিতরে থাকবে একটি 1500 mAh ব্যাটারি।

Best Mobiles in India

English summary
Nokia 8110 or the company's 'banana' phone has been launched along side Nokia 3.1 Plus in India

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X