চোখ ধাঁধানো থান্ডার পার্পেল কালারে লঞ্চ হল OnePlus 6T

|

অক্টোবর মাসের শেষে বাজারে এসেছিল OnePlus 6T। মিডনাইট ব্ল্যাক আর মিরার ব্ল্যাক কালারে বাজারে এসেছে এই স্মার্টফোন। এবার নতুন ডুয়াল টোন থান্ডার পার্পেল কালারে বাজারে এল লেটেস্ট OnePlus ফ্ল্যাগশিপ। আপাতত শুধুমাত্র চিনে লঞ্চ হয়েছে থান্ডার পার্পেল OnePlus 6T।

চোখ ধাঁধানো থান্ডার পার্পেল কালারে লঞ্চ হল OnePlus 6T

বুধবার থেকে চিনে নতুন রঙে কেনা যাবে এই স্মার্টফোন। নতুন থান্ডার পার্পেল OnePlus 6T কবে ভারতে আসবে তা জানায়নি চিনের কোম্পানিটি। তবে মনে করা হচ্ছে শিঘ্রই ভারতের বাজারে হাজির হবে OnePlus 6T –র নতুন এই কালার ভেরিয়েন্ট।

OnePlus 6T এর দাম

6GB RAM আর 128GB স্টোরেজে OnePlus 6T ফোনের দাম ৩৭,৯৯৯ টাকা 8GB আর 128GB স্টোরেজে OnePlus 6T ফোনের দাম ৪১,৯৯৯ টাকা। আর সর্বোচ্চ 8GB RAM আর 256GB স্টোরেজে মিডনাইট ব্ল্যাক OnePlus 6T ফোনের দাম ৪৫,৯৯৯ টাকা। অনলাইনে Amazon.in আর oneplus.in ওয়েবসাইট থেকে পাওয়া যাবে এই ফোন। অফলাইনে OnePlus 6T বিক্রি হবে কোম্পানির অফিশিয়াল স্টর, ক্রোমা আর রিলায়েন্স ডিজিটাল থেকে।

OnePlus 6T স্পেসিফিকেশান

OnePlus 6T তে রয়েছে একটি ৬.৪১ ইঞ্চি FHD+, Optic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৫:৯। ডিসপ্লের উপরে থাকছে একটি ছোট নচ। এছাড়াও সুরক্ষার জন্য থাকছে লেটেস্ট জেনারেশানের গোরিলা গ্লাস। OnePlus 6T এর ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ। OnePlus 6T ফোনে চলবে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব OxygenOS স্কিন।

OnePlus 6T ফোনের ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। এই ফোন থেকে 3.5 মিমি হেডফোন জ্যাক বাদ গেলেও ফোনের সাথেই একটি USB Type-C থেকে 3.5 মিমি জ্যাক কনভার্টার ডঙ্গল দিচ্ছে OnePlus। OnePlus 6T এর ভিতরে রয়েছে একটি 3,700 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য OnePlus 6T তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802ac (ডুয়াল ব্যান্ড, 2.4GHz and 5GHz), Bluetooth v5.0, NFC, GPS/ A-GPS আর একটি USB Type-C (v2.0) পোর্ট।

ছবি তোলার জন্য OnePlus 6T তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ফোনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারিউ সেন্সার আর একটি ২০ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। এই ক্যামেরায় থাকছে বিশেষ ইমেজ স্টেবিলাইজেশান টেকনোলজি। সেলফি তোলার জন্য থাকছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। OnePlus 6T ফোনের তিনটি ক্যামেরাতেই থাকছে Sony সেন্সার।

Best Mobiles in India

English summary
OnePlus 6T Thunder Purple variant launched in China, could be coming to India soon

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X