Just In
- 1360 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1367 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1371 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1379 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
লঞ্চ হল Samsung Galaxy On6, বিক্রি শুরু 5 জুলাই
'চ্যাট ওভার’ ভিডিও ফিচার সহ লঞ্চ হল Samsung Galaxy On6। নতুন Galaxy On6 ফোনে কোম্পানির ইনফিনিটি ডিসপ্লে ব্যবহার করেছে Samsung। এছাড়াও এই ফোনে রয়েছে Super AOLED ডিসপ্লে। শুধুমাত্র ফ্লিপকার্টে আগামী 5 জুলাই থেকে ১৪,৪৯০ টাকা দামে Samsung Galaxy On6 কেনা যাবে। ইতিমধ্যেই এই বাজেট রেঞ্জে বাজার কাঁপিয়ে বেড়াচ্ছে Xiaomi Redmi Note 5, Asus Zenfone Max Pro M1 এর মতো ফোনগুলি। আর সেই সময় এই বাজেট সেগমেন্টে স্যামসাং এর নতুন একটি ফোন নিঃসন্দেহে বাজেট সেগমেন্টের বাজার গরম করে তুলবে।

ভারতে Samsung Galaxy On6 এর দাম ও লঞ্চ অফার
Samsung Galaxy On6 এর দাম ১৪,৯৯০ টাকা। শুধুমাত্র অনলাইন এইকমার্স ওয়াবসাইট ফ্লিপকার্টেই এই ফোন কিনতে পাওয়া যাবে। আগামী 5 জুলাই থেকে Galaxy On6 এর বিক্রি শুরু হবে। Samsung Galaxy On6 এর সাথে ফ্লিপকার্ট মাত্র ৪৯ টাকার বিনিমনে সম্পূর্ণ মোবাইল প্রোটেকশান দিচ্ছে। এছাড়াও মাত্র ১৬১০ টাকার নো কস্ট EMI এর মাধ্যমে গ্রাহকরা Samsung Galaxy On6 কিনতে পারবেন।
জিও গ্রাহকদের জন্য এই লঞ্চ আরও আকর্ষনীয় করে তুলতে Samsung Galaxy On6 এর সাথে হাত মিলিয়ে একাধিক লঞ্চ অফার ঘোষনা করেছে জিও। Myjio অ্যাকাউন্ট থেকে Galaxy On6 এর গ্রাহকরা ১৯৮ টাকা বা ২৯৯ টাকা রিচার্জ করালে ২,৭৫০ টাকার ক্যাশব্যাক পাবেন। এছাড়াও নতুন Samsung Galaxy On6 ফোনে জিও গ্রাহকরা প্রথম চারটি ১৯৮ টাকা বা তার বেশি রিচার্জে ডবল ডাটা অফার পাবেন। জিওর এই ক্যাশব্যাক Myjio অ্যাকাউন্টে ভাইউচার হিসাবে চলে আসবে।
Samsung Galaxy On6 স্পেসিফিকেশান ও ফিচার্স
Samsung Galaxy On6 এ ব্যবহার হয়েছে কোম্পানির ইনফিনিটি ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮.৫:৯। Galaxy On6 এ রয়েছে একটি ৫.৬ ইঞ্চি HD+ Super AMOLED ডিসপ্লে। Samsung Galaxy On6 এর ভিতরে একটি Exynos 7870 চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও Galaxy On6 এর ভিতরে থাকছে 4GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ।
ছবি তোলার জন্য Samsung Galaxy On6 এর পিছনে একটি সিঙ্গের ক্যামেরা থাকছে । Galaxy On6 এর পিছনের এই ক্যামেরাটি 13MP। Galaxy On6 এর পিছনের এই 13MP ক্যামেরার সাথেই ফোনের পিছনে একটি LED ফ্ল্যাশ থাকবে। ফোনের সামনে ফেলফি তোলার জন্য থাকছে একটি 8MP ক্যামেরা। Samsung Galaxy On6 এ ফ্রন্ট ক্যামেরার সাথেও একটি LED ফ্ল্যাশ ব্যবহার হয়েছে। এর মাধ্যমে কম আলোতেও উজ্জ্বল ছবি তোলা সম্ভব হবে।
কানেক্টিভিটির জন্য Samsung Galaxy On6 এ থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5মিমি হেডফোন জ্যাক। এছাড়াও Samsung Galaxy On6 এর ভিতরে থাকবে একটি 3000 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারির মাধ্যমে সারাদিনে মাত্র একবার চার্জ দিয়ে Samsung Galaxy On6 ফোন ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470














Click it and Unblock the Notifications