Huawei P30 Pro লঞ্চের পরেই খোঁচা দিল শাওমি

By Gizbot Bureau
|

প্রকাশ্যে প্রতিযোগীদের খোঁচা দিয়ে ওস্তাদ চিনের ব্র্যান্ড শাওমি। অতীতে একাধিকবার অ্যাপলকে খোঁচা দিয়ে একাধিক বিজ্ঞাপন ও সোশ্তাল মিডিয়া পোস্ট করেছিল কোম্পানিটি। এবার শাওমির খোঁচার সম্মুখীন হল আর এই চিনা স্মার্টফোন ব্র্যান্ড।

Huawei P30 Pro লঞ্চের পরেই খোঁচা দিল শাওমি

সম্প্রতি ফ্ল্যাগশিপ চিপসেট, আর দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হয়েছে Huawei P30 Pro। এর কয়েক দিন আগেই লঞ্চ হয়েছিল শাওমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন Mi 9। এবার এই দুটি ফোনের স্পেসিফিকেশান ও দাম পাশাপাশি রেখে সোশ্যাল মিডিয়া পোস্ট করল শাওমি।

কয়েক দিম আগেই Redmi Note 7 Pro লঞ্চের সময় iPhone XS Max ফোনে তোলা ছবির সাথে তুলনা করেছিল চিনের কোম্পানিটি। এবার কোম্পানির তোপের মুখে পড়ল Huawei।

শাওমি জানিয়েছে সঠিক দামে আমরা গ্রাহকের হাতে ফোন তুলে দিতে অঙ্গীকারবদ্ধ। স্পেসিফিকেশান প্রায় এক হলেও Mi 9 আর Huawei P30 Pro

ফোনের দামে অনেকটা তফাৎ রয়েছে। Huawei P30 এর দাম ৭৯৯ ইউরো আর Mi 9 এর দাম ৪৯৯ ইউরো। শাওমি প্রশ্ন তুলেছে, স্পনার কি সত্যি মনে হয় ফ্ল্যাগশিপ ফোনের এত দাম হওয়া উচিত?

Huawei P30 এর দাম শুরু হচ্ছে ৭৯৯ ইউরো (প্রায় ৬২,০০০ টাকা) থেকে। Huawei P30 Pro ফোনের দাম শুরু হচ্ছে ৯৯৯ ইউরো (প্রায় ৭৮,০০০ টাকা) থেকে।

Huawei P30 Pro আর P30 ফোনের ভিতরে থাকছে কোম্পানির ফ্ল্যাগশিপ প্রসেসার Kirin 980। সাথে থাকছে Mali-G76 GPU। Huawei P30 Pro ফোনে থাকছে 8GB পর্যন্ত RAM আর P30 ফোনে থাকছে 6GB পর্যন্ত RAM। দুটি ফোনেই থাকছে 512GB পর্যন্ত স্টোরেজ। Huawei P30 ফোনের ভিতরে থাকছে একটি 3,650 mAh ব্যাটারি। অন্যদিকে P30 Pro ফোনে থাকছে তুলনামুলক বড় 4,200 mAh ব্যাটারি। দুটি ফোনেই থাকছে IP-68 রেটিং।

Huawei P30 Pro ফোনে থাকছে চারটি ক্যামেরা। থাকছে একটি ৪০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি ২০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। থাকছে একটি ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর একটি টাইম অফ ফ্লাইট ক্যামেরা। থাকছে ডুয়াল অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। ডটাইম অফ ফ্লাইট ক্যামেরা ছাড়া P30 ফোনে একই ক্যামেরা থাকছে। Huawei P30 ফোনে থাকছে তিনটি ক্যামেরা। সেলফি তোলার জন্য Huawei P30 Pro আর P30 ফোনে থাকছে ৩২ মেগাপিক্সেল সেন্সার।

Best Mobiles in India

English summary
At Xiaomi, we really believe in giving you amazing products at #HonestPrices.

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X