পেটিএম এ শাওমি ফোনে আকর্ষনীয় ছাড়

|

Redmi Note 5 Pro, Mi A2 এর মতো জনপ্রিয় ফোনে Paytm Mall অ্যাপ থেকে কিনলে পাওয়া যাচ্ছে আকর্ষনীয় ছাড়। এছাড়াও Axis Bank গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত ছাড় আর নো কস্ট EMI। নীচের ফোনগুলিতে আকর্ষনীয় ছাড়।

Redmi Note 5 Pro

Redmi Note 5 Pro

Redmi Note 5 Pro তে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকছে 12MP প্রাইমারি সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনের সামনে রয়েছে একটি 20MP সেলফি ক্যামেরা। Redmi Note 5 Pro এর ভিতরে রয়েছে একটি বিশাল 4000 mAh ব্যাটারি।

Redmi 5

Redmi 5

Redmi 5 ফোনে রয়েছে Smapdragon 420 চিপসেট সাথে থাকবে 3300 mAh ব্যাটারি। যদিও এই ফোনে থাকছে ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Mi A2

Mi A2

Mi A2 তে থাকবে লেটেস্ট Android Ore 8.1 স্টক অ্যানড্রয়েড। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB স্টোরেজ।

Redmi Y2

Redmi Y2

Redmi Y2 এ আছে ৫.৯৯ ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এর সাথেই এই ফোনে আছে জনপ্রিয় Snapdragon 625 চিপসেট। সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কারর্ডের মাধ্যমে যা 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

Redmi Y2 তে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারী ক্যামেরাটি ১২ মেগাপিক্সেল। সাথে রয়েছে ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। আর রয়েছে সেলফি তোলার জন্য একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে এই ক্যামেরায়। এছাড়াও 4G VoLTE, Wi-Fi, Bluetooth 4.2, GPS, ট্রিপল SIM সিম স্লট আছে এই ফোনে। ফোনের ব্যাটারি 3080 mAh। ফোনে রয়েছে অ্যানড্রয়েড ওরিও ৮.১। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব স্কিন MIUI ৯.৫।

Best Mobiles in India

English summary
The Paytm Mall brings in couple of amazing offers where users can purchase some Xiaomi smartphones at greater discounted price variant.

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X