ভারতের স্মার্টফোন বাজারে ঝড় তুলতে হাজির হল Redmi Note 6 Pro

|

ভারতে হট কেকের মতো বিক্রি হয়েছে শাওমির মিডরেঞ্জ স্মার্টফোন Redmi Note 5 Pro। এই বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল এই ফোন। বৃহস্পতিবার ভারতে লঞ্চ হল এই ফোনের পরবর্তী ভার্সান Redmi Note 6 Pro। হার্ডওয়্যারে কোন পরিবর্তন না এলেও এই ফোনে ডিজাইন ও ক্যামেরায় আমুল পরিবর্তন এসেছে। Redmi Note 6 Pro তে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। একই সাথে এই ফোনে ব্যবহার হয়েছে আপডেটেড রিয়ার ক্যামেরা। Redmi Note 6 Pro ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Redmi 6 Pro ফোনের ডিসপ্লের উপরে একই ধরনের নচ দেখা গিয়েছিল। এই ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯।

ভারতের স্মার্টফোন বাজারে ঝড় তুলতে হাজির হল Redmi Note 6 Pro

Redmi Note 6 Pro এর দাম

ভারতে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট Redmi Note 6 Pro কিনতে ১৩,৯৯৯ টাকা খরচ হবে। 6GB RAM/64GB স্টোরেজে Redmi Note 6 Pro কিনতে খরচ হবে ১৫,৯৯৯ টাকা। শুক্রবার দুপুর ১২ টায় বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। শুধুমাত্র ফ্লিপকার্ট, mi.com আর মি হোম থেকে কেনা যাবে Redmi Note 6 Pro। ব্ল্যাক ফ্রাইডে সেলে দুটি ভেরিয়েন্টেই ১০০০ টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানি। HDFC ক্রেডিট ও ডেবিক কার্ড গ্রাহকরা অতিরিক্ত ৫০০ টাকা ছাড় পাবেন। জিও গ্রাহকরা পাবেন অতিরিক্ত ক্যাশব্যাক। ব্ল্যাক, রেড, ব্লু আর রোজ গোল্ড কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন। Redmi Note 6 Pro স্পেসিফিকেশান

Redmi Note 6 Pro ফোনে রয়েছে একটি ৬.২৬ ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। আগেই জানাও হয়েছে Redmi Note 6 Pro ফোনের হার্ডওয়্যারে তেমন পরিবর্তন আসেনি। তাই Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনেও থাকবে Snapdragon 636 চিপসেট। সাথে থাকবে 4GB RAM আর 64GB স্টোরেজ।

Redmi Note 6 Pro ফোনে ডুয়াল ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা থাকবে। ফোনের পিছনের ডুয়াল ক্যামেরায় থাকবে একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকবে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার।

সেলফি তোলার জন্য Redmi Note 6 Pro ফোনের রিয়ার ক্যামেরার মতোই ফোনের সামনেও ডুয়াল ক্যামেরা ব্যবহার করেছে শাওমি। ফোনের সামনের ডুয়াল ক্যামেরায় থাকবে একটি ২০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। Redmi Note 6 Pro এর ভিতরে থাকবে একটি 4000 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারি দিয়ে খুব সহজে একবার চার্জ করে দুই দিন ব্যবহার করা যাবে এই ফোন।

Best Mobiles in India

English summary
The four cameras on the Redmi Note 6 Pro makes the Xiaomi phone the first one to have four cameras under the Rs 20,000 price tag in India.

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X