১০টি সেরা সেলফি অ্যাপস এবং তাদের ইউএসপি

সেলফি তুলতে হলে ভালো ১০টি সেলফি অ্যাপসের সুলুক সন্ধান।

By Sabyasachi Chakraborty
|

রিয়ার ক্যামেরা দিয়ে কষ্টেসৃষ্টে ছবি তোলার দিন চলে গেছে বহুদিন আগে। আজকাল রয়েছে সেলফি ক্যামেরা। যত ফোন কোম্পানি বাজারে রয়েছে, তাদের মধ্যে অর্ধেকেরও বেশি, এই একটি শব্দ দিয়েই ধুমধাম করে মার্কেটিং চালিয়ে যাচ্ছে। আর সেই শব্দটি হল, সেলফি।

১০টি সেরা সেলফি অ্যাপস এবং তাদের ইউএসপি

সেক্ষেত্রে আজকাল ফ্রিতেই বহু সেলফি অ্যাপ বাজারে ঘুরে বেড়াচ্ছে। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার আগে, সেই সব অ্যাপ দিয়ে সাধারণ ছবিও অসাধারণ করে ফেলা যাবে। এক্ষেত্রে আপনাদের একটু গাইড করতে ১০টি বেস্ট সেলফি অ্যাপসের হদিশ রইল এখানে।

Sweet Selfie

Sweet Selfie

পারফেক্ট সেলফির জন্য যদি উদগ্রীব হয়ে থাকেন, তাহলে এটা আপনার চয়েস হতে পারে। অটো বিউটিফাই সহ বেশ কিছু সেলফি ফিল্টার পাবেন আপনি এরমধ্যে। রয়েছে সেলফিতে ইমোজি দেওয়ার ব্যবস্থাও। রয়েছে শক্তিশালী স্ক্রিন ফ্ল্যাশ। কম আলোতেও পারফেক্ট সেলফি তুলে দিবে সুইট সেলফি।

Candy Camera

Candy Camera

ক্যান্ডি ক্যামেরার অনেক ফিল্টার অপশন। মূলত সেলফির জন্যই এটা তৈরি। সেলফি তোলার সময়টাতেই অনেক ফিল্টারের অপশন পেতে পারেন। ফিল্টার ক্যামেরার সঙ্গে সঙ্গে রয়েছে এডিটিং অপশনও। স্লিমিং, হোয়াইটনিং, কনসিলার, লিপস্টিক, ব্লাশ, আইলাইনার, মাস্কারা সহ বিস্তর এডিটিং-এর জায়গা।

B612 - Selfiegenic Camera

B612 - Selfiegenic Camera

লাইভ বিউটিফিকেশন অ্যাডজাস্টমেন্টের কথা এলে এই অ্যাপ বেশ কাজের। ফান স্টিকার রয়েছে এতে। সাধারণ সেলফিকেও ধামাকা জায়গায় নিয়ে যেতে রয়েছে এআর ফিল্টার্স। যে কোনও সময় দারুণ সেলফি তুলতে গেলে এর ফটো এফেক্টস আর অতিরিক্ত কালার এফেক্ট দারুণ কাজের।

YouCam Perfect

YouCam Perfect

এই অ্যাপ ফোনে ইনস্টল করে ফেললেই স্কিন টোন থেকে ফিল্টার্স, অ্যাডজাস্ট হবে সবই। চামড়ায় ভাঁজ পড়লেও তা সরিয়ে ফেলা যাবে। শ খানেক কোলাজ মিলবে এতে। থাকছে নানান ফ্রেম, স্টিকার্স, ফান সিন। কুল ফিল্টার দিয়ে ফান ভিডিও আর ভিডিও সেলফিও তুলে নিতে পারেন। প্লে স্টোরে ফ্রিতেই মিলবে ইউক্যাম।

BeautyPlus

BeautyPlus

১০০ মিলিয়নেরও বেশি ইউজার ব্যবহার করেন এই অ্যাপ। ত্বকের টোন, চোখের খুত কিংবা রঙ, দাঁতের সমস্যা সব ঠিক করে দেবে বিউটি প্লাস। সঙ্গে ফিল্টার্স আর ব্লার ও স্পেশাল এফেক্টস তো রয়েইছে। ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম বা স্ন্যাপচ্যাটে সরাসরি এই অ্যাপ থেকে ছবি ডাউনলোড করতে পারেন। প্রফেশনাল ফটো এডিটিং টুলস রয়েছে এই অ্যাপে।

Retrica - Selfie, Sticker, GIF

Retrica - Selfie, Sticker, GIF

রিয়েল টাইম ফিল্টার্স দিয়ে আপনি সেলফি তুলতে পারেন এর থেকে। একসঙ্গে অনেক সেলফি তোলা যাবে, তার থেকেই হতে পারে সুন্দর একখানা কোলাজ। সেলফি বা ভিডিওকে সাজাতে গোছাতে ১০০টিরও বেশি স্টিকার্স রয়েছে এতে। ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল প্লাটফর্মেও সরাসরি এর থেকে শেয়ার করা যাবে ছবি।

BestMe Selfie Camera

BestMe Selfie Camera

১০০টি ইউনিক ফিল্টার্স রয়েছে এই অ্যাপে। স্টিকার্স আর নানান ইমোজি ব্যবহার করে ফানি ছবি বা ভিডিও বানাতে পারেন। এর মিরর ফটো ক্যামেরা ফিচার রয়েছে। ট্রেন্ডিং ইমোজি স্টিকার্সের সবরকম পাবেন এখানে।

HD Selfie Camera

HD Selfie Camera

এই অ্যাপে সিন মোড, কালার এফেক্টস সিলেক্ট করা যেতে পারে। হোয়াইট ব্যালান্স আর এক্সপোজার ঠিক করতে করতেই ওইসব কাজ সেরে ফেলতে পারবেন। অপশনাল জিপিএস লোকেশন রয়েছে। ফটো বা ভিডিও ট্যাগের (জিওট্যাগিং) ক্ষেত্রে কার্যকরী এই অ্যাপ। এইচডি-তেই এই অ্যাপ সবকিছু ক্যাপচার করে। প্রত্যেকবারই সুন্দর ছবি।

SelfieCity

SelfieCity

মুভি থিম ফিল্টার্স পেতে পারেন এখান থেকে। প্রফেশনালরাই এটি তৈরি করে রেখেছেন। এরপর ব্যাকগ্রাউন্ড ব্লার বা ভিগনেটিং এফেক্টস সঙ্গে রিয়েল টাইম রিটাচিং এফেক্টস চলতে পারে। প্লে স্টোর থেকে ফ্রিতেই মিলবে সেলফি সিটি।

Makeup Plus

Makeup Plus

সেলফি এডিটিং-র ক্ষেত্রে অনেকে বলেন, এই অ্যাপই নাকি সেরা। ভার্চুয়াল মেকআপ দিতে পারেন রীতিমতো আপনি। লিপস্টিক, কনট্যুর, আইল্যাশ থেকে শুরু করে আইব্রো হেয়ার কালার সবই চলবে। ভিডিও মেক আপ টিউটোরিয়াল দেখতে চাইলে তাও পাবেন এখানে। সঙ্গত দেবেন আপনাদের প্রিয় মেক আপ আর্টিস্টরা। ভার্চুয়াল যে লুকস এই অ্যাপস থেকে দেবেন, সেই লুকসই বাস্তবে পেতে এই অ্যাপসই চাই।

Best Mobiles in India

English summary
Gone are those when you try to take a good picture with a rear smartphone camera. Skip to the present, we have selfie camera and half of the phone company find its promotion solely on this term -- selfie

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X