উবারে লগ্নী করেছেন এই ১০ সেলিব্রিটি

By Gizbot Bureau
|

বিশ্বের অন্যতম জনপ্রিয় স্টার্ট আপ কোম্পানির নাম উবার। এই ট্যাক্সি বুকিং সার্ভিসে কোটি কোটি টাকা লগ্নি করেছেন অসংখ্য সেলিব্রিটি। ইতিমধ্যেই এই সেলিব্রিটিরা উবার থেকে বহু টাকা রোজগার করেছেন অসংখ্য লগ্নিকারি। সম্প্রতি এই স্টার্ট আপ কোম্পানিতে যে সব হলিউড স্টার লগ্নি করেছেন তার একটি তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এই সেলিব্রিটিরা উবার থেকে সব থেকে বেশি টাকা রোজগার করেছেন বলে জানানো হয়েছে।

উবারে লগ্নী করেছেন এই ১০ সেলিব্রিটি

অ্যাস্টন কুচার

উবারের প্রথম কয়েক জন লগ্নিকারীর মধ্যে অন্যতম অ্যাস্টন কুচার। ইতিমধ্যেই বিভিন্ন জনপ্রিয় টিভি সিরিজে এই অভিনেতাকে দেখা গিয়েছে। ২০১১ সালে উবারে প্রায় ৫ লক্ষ মার্কিন ডলার লগ্নি করেছিলেন এই হলিউড স্টার।

গ্বনেথ পল্ট্রো

উবারে এই অভিনেত্রীর লগ্নির কথা নিশ্চিত করেছে ফোর্বস ম্যাগাজিন। তবে উবারে এই অস্কার জয়ী অভিনেত্রীর ঠিক কত পরিমান লগ্নি রয়েছে তা জানা যায়নি।

লিওনার্দো ডিক্যাপ্রিও

উবারের লগ্নি রয়েছে এই হলিউড সুপারস্টারের। তবে এই লগ্নীর কথা অভিনেতা বা কোম্পানি কেউ স্বীকার করেন নি। ফোর্বস জানিয়েছে একদম শুরুর দিকে উবারে লগ্নি করেছিলেন ডিক্যাপ্রিও।

ল্যান্স আর্মস্ট্রং

বিখ্যাত এই সাইক্লিস্ট উবারে প্রায় ১ লক্ষ মার্কিন ডলার লগ্নি করেছেন। সম্প্রতি এক টেলিভিশান সাক্ষ্যাতকারে এই কথা জানিয়েছেন বিতর্কিন এই সাইক্লিস্ট।

বিয়ন্সে

সম্প্রতি উবারে লগ্নি করেছেন জনপ্রিয় এই পপ স্টার। ২০১৫ সালে উবারে এক ইভেন্টে লাস ভেগাসে বিয়ন্সেকে পারফর্ম করতে দেখা গিয়েছিল।

অলিভিয়া মুন

ফোর্বস রিপোর্টে জানানো হয়েছে এই এক্স মেন স্টার উবারে লগ্নি করেছেন। এছাড়াও অন্যান্য স্টার্ট আপ কোম্পানিতেও লগ্নি রয়েছে তার।

জেয়-জি

জনপ্রিয় এই হিপ হপ সংগীত শিল্পী ২০১১ সালে উবারে লগ্নি করেছিলেন।

জারেড লেটো

ফোর্বস জানিয়েছেন জনপ্রিয় এই অস্কার বিজয়ী অভিনেতা উবারে লগ্নি করেছেন। এছাড়াই এয়ারবিএনবি এর মতো জনপ্রিয় অনলাইন কোম্পানিতেও লগ্নী রয়েছে তার।

এডওয়ার্ড নর্টন

লন অ্যাঞ্জেলোসে ২০১৪ সালে প্রথম উবার সফরকারী ছিলেন নর্টন। তবে সান ফ্রান্সিস্কোর এই টেক কোম্পানিতে তার বেশ অনেক পরিমান লগ্নি রয়েছে।

লরেন্স বেন্ডার

ইতিমধ্যেই জনসমক্ষে উবারে কোম্পানিতে নিজের লগ্নির কথা জানিয়েছেন লরেন্স বেন্ডার।

Best Mobiles in India

English summary
10 celebrities who may end up making millions of dollars, thanks to Uber

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X