Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1564 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
শিঘ্রই বিজ্ঞাপন দেখাতে শুরু করবে হোয়াটসঅ্যাপ: ৭টি অজানা তথ্য
শিঘ্রই হোয়াটসঅ্যাপ স্টেটাসে বিজ্ঞাপন দেখানো শুরু হবে। অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকদের বিজ্ঞাপন দেখাতে শুরু করবে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। আপাতত হোয়াটসঅ্যাপ স্টেটাসে বিজ্ঞাপন দেখানো শুরু হবে। মে মাসে ডেভেলপারদের সাথে বৈঠকে এই কথা জানিয়েছে ফেসবুক। ২০১৮ সালের অক্টোবর মাসে প্রথম হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দেখানোর খবর সামনে এসেছিল। কবে থেকে বিজ্ঞাপন দেখানো হবে জানা যায়নি। হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দেখানো নিয়ে ৭টি অজানা তথ্য।

১। গত বছর অক্টোবর মাসে প্রথম হোয়াটসঅ্যাপ স্টেটাসে বিজ্ঞাপন দেখানোর খবর সামনে এসেছিল। এতদিন হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুকের কোন রোজগার ছিল না। বিজ্ঞাপন দেখিয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ থেকে রতোজগারের পরিকল্পনা করছে মার্ক জাকারবার্গের কোম্পানি।
২। ফেসবুক জানিয়েছে ২০২০ সালে হোয়াটসঅ্যাপ স্টেটাসে বিজ্ঞাপন দেখানো শুরু হবে। ঠিক কবে এই পরিষেবা শুরু হবে জানা যায়নি।
৩। আপাতত শুধুমাত্র হোয়াটসঅ্যাপ স্টেটাসে বিজ্ঞাপন দেখা যাবে। মেসেজের মধ্যে এখনই বিজ্ঞাপন দেখাবে না কোম্পানিটি।
৪। অন্যান্য বিজ্ঞাপনের মতোই গোটা স্মার্টফোন স্ক্রিন জুরে বিজ্ঞাপন দেখা যাবে। সোয়াইপ আপ করলে বিজ্ঞাপন সম্পর্কে বিষদে জানা যাবে।
৫। যারা হোয়াটসঅ্যাপ স্টেটাস ব্যবহার করেন না তাদের এই বিজ্ঞাপন সম্পর্কে চিন্তার কোন কারন নেই। স্টেটাস ব্যবহার না করলে কোন ভাবেই বিজ্ঞাপন দেখতে পাওয়া যাবে না।
৬। ইতিমধ্যেই ইনস্টাগ্রাম স্টোরিজে বিজ্ঞাপন দেখায় ফেসবুক। একই ভাবে হোয়াটসঅ্যাপ স্টেটাসে বিজ্ঞাপনের ফিচার কাজ করবে।
৭। অনেক দিন ধরে প্রকাশিত একাধিক রিপোর্টে জানা গিয়েছে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম কে এক ছাতার তলায় নিয়ে আসতে চাইছে ফেসবুক। আলাদা ভাবে এই সার্ভিস ব্যবহার করা গেলেও কোম্পানির তরফ থেকে এক করে দেওয়া হবে এই তিন সার্ভিস।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
