Just In
- 1454 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1462 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1465 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1473 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
এয়ারটেলের পরে প্রিপেড প্ল্যানের দাম বাড়াল ভোডাফোন
চলতি সপ্তাহে প্রিপেড প্ল্যানের দাম বাড়ানোর ঘোষণা করেছিল এয়ারটেল। এবার এয়ারটেলের পথে হেঁটে প্রিপেড প্ল্যানের দাম বাড়ানোর ঘোষণা করল ভোডাফোন আইডিয়া। কোম্পানির তরফ থেকে প্রিপেড প্ল্যানের দাম ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। ভোডাফোনের দাবি গ্রাহক প্রতি কোম্পানির মাসিক আয় বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৬ নভেম্বর থেকে ভোডাফোনের নতুন ট্যারিফ প্রযোজ্য হবে। প্রসঙ্গত একই দিনে এয়ারটেলের নতুন ট্যারিফ প্রযোজ্য হচ্ছে।

আগে ৭৯ টাকা যে রিচার্জে ২৮ দিন ভ্যালিডিটি পাওয়া যেত এখন সেই রিচার্জ করতে 99 টাকা খরচ হবে। তবে আগের থেকে ৫০ শতাংশ বেশি টকটাইম পাবেন গ্রাহকরা। সঙ্গে থাকছে ২০০ এমবি ডেটা। এই প্ল্যানের ভয়েস ট্যারিফ ১ পয়সা/সেকেন্ড। এছাড়াও আগে ১৪৯ টাকার যে প্ল্যানে ২৮ দিন ভ্যালিডিটি পাওয়া যেত এখন সেই প্ল্যানে খরচ হবে ১৭৯ টাকা।
এছাড়াও ২৮ দিন ভ্যালিডিটি ২১৯ টাকা, ২৪৯ টাকা ও ২৯৯ টাকা প্ল্যানের দাম বেড়ে হয়েছে ২৬৯ টাকা, ২৯৯ টাকা ও ৩৫৯ টাকা। এই প্ল্যানগুলিতে আনলিমিটেড কলের সঙ্গেই পাওয়া যাবে প্রতিদিন ১জিবি, ১।৫জিবি ও ২জিবি ডেটা।
৫৬ দিন ভ্যালিডিটির ৩৯৯ টাকা ও ৪৪৯ টাকা প্ল্যানের দাম বেড়ে হয়েছে ৪৭৯ টাকা ও ৫৩৯ টাকা। এই দুই প্ল্যানের সঙ্গেও মিলবে আনলিমিটেড কল। সঙ্গে থাকছে যথাক্রমে ১.৫জিবি ও ২জিবি ডেটা।
এছাড়াও দাম বেড়েছে ৮৪দিন ও ৩৬৫ দিন ভ্যালিডিটির প্ল্যানগুলির। ৮৪ দিন ভ্যালিডিটির ৩৭৯ টাকা, ৫৯৯ টাকা ও ৬৯৯ টাকা প্ল্যানের দাম বেড়ে হয়েছে যথাক্রমে ৪৫৯ টাকা, ৭১৯ টাকা ও ৮৩৯ টাকা। ৪৫৯ টাকা প্ল্যানে মোট ৬জিবি ডেটা মিললেও পরের প্ল্যান দুটিতে প্রতিদিন যথাক্রমে ১.৫জিবি ও ২জিবি ডেটা ব্যবহার করা যাবে।
৩৬৫ দিন ভ্যালিডিটির ১৪৯৯ টাকা ও ২৩৯৯ টাকা প্ল্যানের দাম বেড়ে হয়েছে যথাক্রমে ১৭৯৯ টাকা ও ২৮৯৯ টাকা। ১৭৯৯ টাকা প্ল্যানে মোট ২৪জিবি ডেটা পাওয়া যাবে। অন্যদিকে ২৮৯৯ টাকা প্ল্যানের সঙ্গে থাকছে প্রতিদিন ১.৫জিবি ডেটা।
এছাড়াও দাম বেড়েছে বিভিন্ন ডেটা প্ল্যানের। ৪৮ টাকা, ৯৮ টাকা, ২৫১ টাকা ও ৩৫১ টাকা ডেটা প্ল্যানের দাম বেড়ে হয়েছে যথাক্রমে ৫৮ টাকা, ১১৮ টাকা, ২৯৮ টাকা ও ৪১৮ টাকা। এই প্ল্যানগুলির সঙ্গে মিলবে যথাক্রমে ৩জিবি, ১২জিবি, ৫০জিবি ও ১০০ জিবি ডেটা। ৮১৮ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন। অন্য তিনটি প্ল্যানের সঙ্গে মিলবে ২৮ দিন ভ্যালিডিটি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications