Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
কলকাতার ইউজারদের জন্য এয়ারসেল আনল নতুন প্ল্যান
কলকাতার গ্রাহকদের জন্য বিশেষ ৩১ টাকার নতুন প্ল্যান আনল এয়ারসেল।
৩১ টাকার পকেট ফ্রেন্ডলি প্ল্যান আনল টেলিকম অপারেটর এয়ারসেল। শুক্রবারই বাজারে এসে গেল এই প্ল্যান। জিও-র বাজারে এয়ারসেল গ্রাহকদের জন্য এই প্ল্যান একটু স্বস্তির খবরই বটে।

এয়ারসেলের ৩১ টাকার এই প্ল্যানে লোকাল আর এসটিডি কল করা যাবে, ২০ পয়সা প্রতি মিনিটে। ফলে এয়ারসেল টু এয়ারসেল বা এয়ারসেল থেকে অন্যান্য মোবাইলেও এখন ২০ পয়সা প্রতি মিনিটেই কল করা যাবে। প্ল্যানের ভ্যালিটিডি থাকবে ২৭ দিন।
এ হেন প্ল্যান লঞ্চ করার কারণ হিসেবে রিজিওনাল ম্যানেজার ইস্ট-এয়ারসেল অনিল গুপ্তা বলেন, গ্রাহকরা যাতে এই বাজারে কম পয়সায় নতুন নতুন প্রোডাক্ট ব্যবহার করতে পারে, সংস্থার নজর থাকে সেদিকে। নজর রাখা হয়, প্রতি মাসে যাতে এই টাকাটা তারা দিতে পারে। সে কারণেই ৩১ টাকার এই প্ল্যান। আর এটা ঠিকই, এয়ারসেল বরাবর চেষ্টা করে গ্রাহকদের সামর্থের দিকে তাকিয়ে বিভিন্ন প্ল্যান আনতে।

গুপ্তা আরও বলেন, এই প্রোডাক্ট বেশ সিম্পল, অফারটিও বেশ শক্তিশালী। বাজারে এই ক্যাটিগরিতে যত প্রোডাক্ট রয়েছে, সবকটিকে মাত দিতে পারে এই প্ল্যান। বিশেষ করে লোকাল আর এসটিডি কলিং-এর ক্ষেত্রে তো বটেই। বেস্ট ভ্যালু অফ মানি হিসেবে ৩১ টাকার এই প্ল্যানকে দেখাতে চাইছেন তিনি।
সম্প্রতি কর্ণাটকের গ্রাহকদের জন্য ৩৩৩ টাকার একটি ট্যারিফ প্ল্যান লঞ্চ করেছিল এয়ারসেল।
সে স্পেশাল প্রোডাক্টে ৩০ দিনের জন্য ৩০ জিবি ৩জি ডেটা দেওয়া হচ্ছে। ডেইলি লিমিটস কিছু থাকছে না। এয়ারসেলের ২জি, ৩জি ও ৪জি সব গ্রাহকরা এই অফার ব্যবহার করতে পারবে।
এদিকে বাজার কিন্তু এখনও কাঁপিয়ে চলেছে রিলায়েন্স জিও। তবে সম্প্রতি জিও তাদের পোস্টপেড ও প্রিপেডে বর্তমান প্ল্যান বাতিল করেছে। আমরা সবাই প্রায় এতদিনে যেনে গিয়েছি জিও-র সামার সারপ্রাইজ ধন ধনা অফার খুব শিগগিরই শেষ হতে চলেছে। ১৫ জুলাই নাগাদ শেষ হবে এই অফার। অফার পেতে ইউজারদের ফের রিচার্জ করতে হবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
