Just In
- 1454 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1462 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1465 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1473 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
২৫১ টাকা বুস্টার প্যাক নিয়ে এল এয়ারটেল
জিওর সঙ্গে তাল মিলিয়ে সম্প্রতি একই ধরনের ডেটা প্যাক নিয় এসেছে এয়ারটেল। এর মধ্যেই অন্যতম ২৫১ টাকা প্রিপেড প্ল্যান। কিন্তু লঞ্চের পরেই ওয়েবসাইট থেকে এই প্ল্যান সরিয়ে নিয়েছিল এয়ারটেল। যদিও থার্ড পার্টি রিচার্জ অ্যাপ থেকে এই প্ল্যান রিচার্জ করা যাচ্ছিল। অবশেষে কোম্পানির অফিশিয়াল অ্যাপ ও ওয়েবসাইটে এই রিচার্জ ফিরিয়ে আনল এয়ারটেল। জিওর ২৫১ টাকা রিচার্জে একই সুবিধা পাওয়া গেলেও আলাদা ভ্যালিডিটি পাওয়া যাবে।

এয়ারটেল ২৫১ টাকা প্ল্যান
২৫১ টাকা প্ল্যানে ৫০ জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল। যদিও এই প্ল্যানের সঙ্গে কোন ভয়েস কল করা যাবে না। অন্য যে কোন প্ল্যানের উপরে বুস্টার প্ল্যান হিসাবে ২৫১ টাকা প্ল্যান ব্যবহার করা যাবে। সেই ক্ষেত্রে বেস প্ল্যানের সব কলিং সুবিধা পাওয়া যাবে। বেস প্ল্যানে যতদিন ভ্যালিডিটি থাকবে বুস্টার প্ল্যানে ততদিন ভ্যালিডিটি পাওয়া যাবে।
মে মাসে প্রিপেড গ্রাহকদের জন্য দুর্দান্ত সুবিধা নিয়ে এসেছিল এয়ারটেল। এই অফারে বিনামূল্যে জি৫ সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে এই অফার সংগ্রহ করা যাবে। কয়েক দিন আগের এয়ারটেল এক্সট্রিম গ্রাহকদের জন্য বিনামূল্যে আমাজন প্রাইম ভিডিও ও ডিজনি + হটস্টার সাবস্ক্রিপশন নিয়ে এসেছিল গুরুগ্রামের কোম্পানিটি।
এয়ারটেল প্রিপেড , পোস্টপেড ও ব্রডব্যান্ড গ্রাহকরা বিনামূল্যে জি৫ সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারবেন। ১২ জুলাই পর্যন্ত গ্রাহককে এই সুবিধা দিচ্ছে সংস্থাটি। এই সময় জি৫ প্রিমিয়াম সার্ভিস ব্যবহারে এয়ারটেল গ্রাহকদের অতিরিক্ত খরচ করতে হবে না। ভ্যালিডিটি শেষ হলে রিচার্জ করে প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালিয়ে যাওয়া যাবে।
জি৫ প্রিমিয়াম সাবস্ক্রিপশনে প্রতি মাসে ৯৯ টাকা খরচ হয়। এছাড়াও ছয় মাসে ৫৯৯ টাকা ও বছরে ৯৯৯ টাকা সাবস্ক্রিপশন রয়েছে। কোম্পানির দাবি এই প্ল্যাটফর্মে ৪,৫০০+ সিনেমা ও ১০০’র বেশি অরিজিনাল শো রয়েছে।
১৯৯ টাকা বা তার বেশি দামের আনলিমিটেড প্ল্যান রিচার্জ করলে প্রিপেড গ্রাহককে বিনামূল্যে জি৫ সবস্ক্রিপশন দিচ্ছে কোম্পানিটি। যদিও পোস্টপেড ও ব্রডব্যান্ড গ্রাহকরা অ্যাকটিভ প্ল্যান থাকলেই এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications