Just In
- 1545 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1553 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1556 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1564 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
এক ধাক্কায় অনেকটা দাম বাড়াল এয়ারটেল, দেখে নিন নতুন প্ল্যান
অবশেষে বিভিন্ন টেলিকম কোম্পানি নিজেদের নতুন প্ল্যান সামনে নিয়ে এল। ইতিমধ্যেই নতুন প্ল্যানের তালিকা প্রকাশ করেছে ভোডাফোন আইডিয়া ও এয়ারটেল। মঙ্গলবার থেকে এই দুই কোম্পানির নতুন প্ল্যান কার্যকর হবে। অন্যদিকে জিও জানিয়েছে চলতি সপ্তাহে শুক্রবার থেকে কোম্পানির প্রিপেড গ্রাহকদের জন্য কার্যকর হবে নতুন প্ল্যান। যদিও এখনও নতুন ট্যারিফ প্রকাশ করেনি মুকেশ আম্বানির কোম্পানি।

১৯ টাকা থেকে ২৩৯৮ টাকা দামে বিভিন্ন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে এয়ারটেল। এই প্ল্যানে ২ দিন থেকে ৩৬৫ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। সাথে থাকছে অন্যান্য সুবিধা। এক নজরে এয়ারটেলের নতুন প্রিপেড প্ল্যানগুলি দেখে নিন।
১৯ টাকা প্ল্যান:
এই প্ল্যানের দাম বাড়ায়নি এয়ারটেল। ১৯ টাকা প্ল্যানে আনলিমিটেড কলের সাথে থাকছে ১৫০ এমবি ডেটা আর ১০০ টা এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি ২ দিন।
৪৯ টাকা প্ল্যান:
৩৫ টাকা প্ল্যানের দাম বেড়ে ৪৯ টাকা হয়েছে। এই প্ল্যানে ৩৮.৫২ টাকা টকটাইম পাওয়া যাবে। সাথে থাকছে ১০০ এমবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
৭৯ টাকা প্ল্যান:
৬৫ টাকা প্ল্যানের দাম বাড়িয়ে ৭৯ করেছে এয়ারটেল। এই প্ল্যানে ৬৩.৯৫ টাকা টকটাইম পাওয়া যাবে। সাথে থাকছে ২০০ এমবি ডেটা।
১৪৮ টাকা প্ল্যান:
১২৯ টাকা প্ল্যানের দাম বাড়িয়ে ১৪৮ টাকা করেছে কোম্পানি। এই প্ল্যানে থাকছে আনলিমিটেড কলিং, ৩০০ এসএমএস আর ২ জিবি ডেটা। সাথে এয়ারটেল এক্সট্রিম, উইঙ্ক মিউজিক আর হেলো টিউন সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
২৪৮ টাকা প্ল্যান:
এই প্ল্যানে আনলিমিটেড কলের সাথে থাকছে দিনে ১০০ এসএমএস আর ১.৫ জিবি ডেটা ব্যবহারের সুবিধা। গ্রাহকরা এয়ারটেল এক্সট্রিম, উইঙ্ক মিউজিক, হেলো টিউন আর অ্যান্টি ভাইরাস ব্যবহারের সুবিধা পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
২৯৮ টাকা প্ল্যান:
এই প্ল্যানে আনলিমিটেড কলের সাথে থাকছে দিনে ১০০ এসএমএস আর ২ জিবি ডেটা ব্যবহারের সুবিধা। সাথে থাকছে এয়ারটেল থ্যাংকসের সব সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
৫৯৮ টাকা প্ল্যান:
এই প্ল্যানে আনলিমিটেড কলের সাথে থাকছে দিনে ১০০ এসএমএস আর ১.৫ জিবি ডেটা ব্যবহারের সুবিধা। সাথে থাকছে এয়ারটেল থ্যাংকসের সব সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন।
৬৯৮ টাকা প্ল্যান:
এই প্ল্যানে আনলিমিটেড কলের সাথে থাকছে দিনে ১০০ এসএমএস আর ২ জিবি ডেটা ব্যবহারের সুবিধা। সাথে থাকছে এয়ারটেল থ্যাংকসের সব সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন।
১৪৯৮ টাকা প্ল্যান:
এই প্ল্যানে আনলিমিটেড কলের সাথে থাকছে ৩৬০০ এসএমএস আর ২৪ জিবি ডেটা ব্যবহারের সুবিধা। সাথে থাকছে এয়ারটেল থ্যাংকসের সব সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন।
২৩৯৮ টাকা প্ল্যান:
এই প্ল্যানে আনলিমিটেড কলের সাথে থাকছে দিনে ১০০ এসএমএস আর ১.৫ জিবি ডেটা ব্যবহারের সুবিধা। সাথে থাকছে এয়ারটেল থ্যাংকসের সব সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
